ব্যাংক ম্যানেজারকে চড় মারলেন সাবেক মন্ত্রীর মেয়ে, ভিডিও ভাইরাল

ভারতের চেন্নাইয়ে এক ব্যাংক ম্যানেজারকে সজোরে চড় মারার অভিযোগ উঠেছে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এমকে আলাগিরির মেয়ে কয়ালভিঝির বিরুদ্ধে। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একটি অফিসকক্ষে এক ব্যক্তির সঙ্গে বসে রয়েছেন কয়ালভিঝির। সেখানে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) এক ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা কাটাকাটি চলছে তার। আরও পড়ুন ভিডিও ভাইরাল / লোডশেডিংয়ের কারণে জনসংখ্যা বেড়েছে: বলেছিলেন ভারতের নতুন শিক্ষামন্ত্রী কথোপকথনের একপর্যায়ে হঠাৎ করেই ক্ষেপে যান কয়ালভিঝির। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ব্যাংক ম্যানেজারকে সজোরে চড় মারেন তিনি। জানা গেছে, চেন্নাইয়ের আডিয়ার এলাকার এসবিআই শাখার ওই ব্যাংক ম্যানেজার একটি বাণিজ্যিক ভবনের লিফট মেরামতের জন্য কয়ালভিঝিকে অনুরোধ করেছিলেন। বাণিজ্যিক ভবনটির মালিক কয়ালভিঝির নিজে এবং ওই ভবনেই এসবিআই’র শাখাটি অবস্থিত। আরও পড়ুন ভারতে আন্দোলন / একে-৪৭ দিয়ে ছাত্রদের দিকে গুলি ছোড়ে পুলিশ, ভিডিও ভাইরাল ভবনের নষ্ট হয়ে যাওয়া লিফট দ্রুত ঠিক করার কথা বলতেই প্রচণ্ড ক্ষেপে যান সাবেক মন্ত্রীর মেয়ে। এর জেরেই

ব্যাংক ম্যানেজারকে চড় মারলেন সাবেক মন্ত্রীর মেয়ে, ভিডিও ভাইরাল

ভারতের চেন্নাইয়ে এক ব্যাংক ম্যানেজারকে সজোরে চড় মারার অভিযোগ উঠেছে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এমকে আলাগিরির মেয়ে কয়ালভিঝির বিরুদ্ধে। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, একটি অফিসকক্ষে এক ব্যক্তির সঙ্গে বসে রয়েছেন কয়ালভিঝির। সেখানে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) এক ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা কাটাকাটি চলছে তার।

কথোপকথনের একপর্যায়ে হঠাৎ করেই ক্ষেপে যান কয়ালভিঝির। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ব্যাংক ম্যানেজারকে সজোরে চড় মারেন তিনি।

জানা গেছে, চেন্নাইয়ের আডিয়ার এলাকার এসবিআই শাখার ওই ব্যাংক ম্যানেজার একটি বাণিজ্যিক ভবনের লিফট মেরামতের জন্য কয়ালভিঝিকে অনুরোধ করেছিলেন। বাণিজ্যিক ভবনটির মালিক কয়ালভিঝির নিজে এবং ওই ভবনেই এসবিআই’র শাখাটি অবস্থিত।

ভবনের নষ্ট হয়ে যাওয়া লিফট দ্রুত ঠিক করার কথা বলতেই প্রচণ্ড ক্ষেপে যান সাবেক মন্ত্রীর মেয়ে। এর জেরেই তিনি ব্যাংক ম্যানেজারের গায়ে হাত তোলেন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

ঘটনার পরই ব্যাংকটির প্রধান ম্যানেজার থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ করেন। সিসিটিভি ফুটেজটি প্রধান প্রমাণ হিসেবে পুলিশকে দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে কয়ালভিঝির বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইনের চারটি পৃথক ধারায় তার বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নিশ্চিত করে চেন্নাই পুলিশ।

সূত্র: এনডিটিভি
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow