ব্রাজিলের খেলা আবার কবে-কখন, প্রতিপক্ষ কে?

সেলেসাওদের বহু প্রতীক্ষিত ‘হেক্সা’ স্বপ্ন আরও চার বছরের জন্য বেড়েছে। ২০০২ সালে ব্রাজিল পঞ্চমবারের মতো বিশ্বকাপের মুকুট জিতেছিল। এরপর কেবল ষষ্ঠ শিরোপার অপেক্ষা। দেখতে দেখতে ২৪ বছর কেটে গেল। ব্রাজিলের শোকেসে উঠেনি শিরোপা। এবারও ব্রাজিল ব্যর্থ। ফলে অপেক্ষাটা বেড়েছে ২৮ বছরের। ২০৩০ সালে পরবর্তী বিশ্বকাপে ব্রাজিল কী করবে তা সময় বলে দেবে। তবে সেই আলোচনা আপাতত তোলা থাক।  ব্রাজিলের পরবর্তী খেলা হবে তা নিশ্চিত হয়ে গেছে। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবেন ভিনিসিয়ুস, এনরিক, রদ্রিগোরা। দুটি প্রীতি ম্যাচ খেলবে দুই দল। অস্ট্রেলিয়া ফুটবল কর্তৃপক্ষ এরই মধ্যে সূচি চূড়ান্ত করেছে। আগামী ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে প্রথম এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। অস্ট্রেলিয়ার প্রধান কোচ টনি পপোভিচ বলেন, ‘ব্রাজিল বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দেশ। অস্ট্রেলিয়ায় তাদের বিপক্ষে খেলতে আমরা মুখিয়ে আছি।’ তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে নিজেদের আরও শক্তিশালী করে তুলতে নিয়মিত শীর্ষ পর্যায়ের প্রতিপক্ষের বিপক্ষে খেলতে চাই। তাই এমন ম্যাচ নিশ্চিত হওয়ায় আমি খুবই আনন্দিত।’ ১৯৮৮ সালে প্রথ

ব্রাজিলের খেলা আবার কবে-কখন, প্রতিপক্ষ কে?

সেলেসাওদের বহু প্রতীক্ষিত ‘হেক্সা’ স্বপ্ন আরও চার বছরের জন্য বেড়েছে। ২০০২ সালে ব্রাজিল পঞ্চমবারের মতো বিশ্বকাপের মুকুট জিতেছিল। এরপর কেবল ষষ্ঠ শিরোপার অপেক্ষা। দেখতে দেখতে ২৪ বছর কেটে গেল। ব্রাজিলের শোকেসে উঠেনি শিরোপা।

এবারও ব্রাজিল ব্যর্থ। ফলে অপেক্ষাটা বেড়েছে ২৮ বছরের। ২০৩০ সালে পরবর্তী বিশ্বকাপে ব্রাজিল কী করবে তা সময় বলে দেবে। তবে সেই আলোচনা আপাতত তোলা থাক। 

ব্রাজিলের পরবর্তী খেলা হবে তা নিশ্চিত হয়ে গেছে। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবেন ভিনিসিয়ুস, এনরিক, রদ্রিগোরা। দুটি প্রীতি ম্যাচ খেলবে দুই দল। অস্ট্রেলিয়া ফুটবল কর্তৃপক্ষ এরই মধ্যে সূচি চূড়ান্ত করেছে।

আগামী ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে প্রথম এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। অস্ট্রেলিয়ার প্রধান কোচ টনি পপোভিচ বলেন, ‘ব্রাজিল বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দেশ। অস্ট্রেলিয়ায় তাদের বিপক্ষে খেলতে আমরা মুখিয়ে আছি।’ তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে নিজেদের আরও শক্তিশালী করে তুলতে নিয়মিত শীর্ষ পর্যায়ের প্রতিপক্ষের বিপক্ষে খেলতে চাই। তাই এমন ম্যাচ নিশ্চিত হওয়ায় আমি খুবই আনন্দিত।’

১৯৮৮ সালে প্রথম দেখার পর দুই দল এখন পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ব্রাজিল জিতেছে ৮টি ম্যাচ, অস্ট্রেলিয়া জিতেছে মাত্র একটি এবং দুটি ম্যাচ ড্র হয়েছে। এই দুটি ম্যাচ আয়োজনে কুইন্সল্যান্ড রাজ্য সরকার বৃহৎ ক্রীড়া আয়োজনের পরিকল্পনার অংশ। ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিককে সামনে রেখে অস্ট্রেলিয়ার ‘ইভেন্টস ক্যাপিটাল’ হিসেবে কুইন্সল্যান্ডকে আরও প্রতিষ্ঠিত করাই তাদের লক্ষ্য।

নরওয়ের আছে ২-১ গোলে ম্যাচ হেরে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন থেকে বাদ পড়ে ব্রাজিল। নেইমার, ভিনিসিয়ুস, কুনহারা চোখের জলে বিদায় নেয় বিশ্বমঞ্চ থেকে। ২৮ বছরের অপেক্ষা ফুরাতে সামনের চার বছর তাদের কঠিন পরীক্ষা দিতে হবে তা বলার অপেক্ষা রাখে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow