ব্রাজিলের সাবেক ফুটবলার, ‘আর্জেন্টিনা রেফারিংয়ে সুবিধা পেয়েছে’
বিশ্বকাপে আর্জেন্টিনার যাত্রা নিয়ে শুরু থেকেই বিতর্ক রয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিযোগ তুলেছেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা টুর্নামেন্টজুড়ে রেফারিংয়ের সুবিধা পেয়েছে। ব্রাজিলিয়ান টিভি অনুষ্ঠান সেলেসাও কোপা-তে এ বিষয়টি নিয়ে আলোচনা করেন সাবেক ব্রাজিল তারকা ফেলিপে মেলো, আন্দ্রেস ডি’আলেসান্দ্রো, পাওলো নুনেস ও আন্দ্রে রিজেক। সেখানে আর্জেন্টিনা সুবিধা পেয়েছে কি না — এমন প্রশ্নের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেন ফেলিপে মেলো। তিনি বলেন, ‘আমার মতে, অনেক সুবিধাই পেয়েছে। মেসিকে তখন (মিশরের বিপক্ষে) লাল কার্ড না দেখানোই অন্যায় সুবিধা। সে যে ফাউল করেছিল, আর যে গোলটি বাতিল করা হয়েছিল, আমার মতে সেটি বাতিল হওয়া উচিত ছিল না। তবে আমি আর্জেন্টিনার কৃতিত্ব খাটো করছি না। তারা নিজেদের যোগ্যতায় সেমিফাইনালে উঠেছে। কিন্তু তারা সুবিধাও পেয়েছে।’ এরপর তিনি আরও যোগ করেন, ‘আমি তাদের সঙ্গে একমত নই যারা বলে আর্জেন্টিনা শুধু রেফারিদের সহায়তায় সেমিফাইনালে উঠেছে। তবে এটাও স্পষ্ট যে তারা কিছু সিদ্ধান্তে সুবিধা পেয়েছে। ভাবুন তো, যদি মেসি দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হতো!’ আলোচনায় মূলত আলজের
বিশ্বকাপে আর্জেন্টিনার যাত্রা নিয়ে শুরু থেকেই বিতর্ক রয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিযোগ তুলেছেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা টুর্নামেন্টজুড়ে রেফারিংয়ের সুবিধা পেয়েছে।
ব্রাজিলিয়ান টিভি অনুষ্ঠান সেলেসাও কোপা-তে এ বিষয়টি নিয়ে আলোচনা করেন সাবেক ব্রাজিল তারকা ফেলিপে মেলো, আন্দ্রেস ডি’আলেসান্দ্রো, পাওলো নুনেস ও আন্দ্রে রিজেক। সেখানে আর্জেন্টিনা সুবিধা পেয়েছে কি না — এমন প্রশ্নের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেন ফেলিপে মেলো।
তিনি বলেন, ‘আমার মতে, অনেক সুবিধাই পেয়েছে। মেসিকে তখন (মিশরের বিপক্ষে) লাল কার্ড না দেখানোই অন্যায় সুবিধা। সে যে ফাউল করেছিল, আর যে গোলটি বাতিল করা হয়েছিল, আমার মতে সেটি বাতিল হওয়া উচিত ছিল না। তবে আমি আর্জেন্টিনার কৃতিত্ব খাটো করছি না। তারা নিজেদের যোগ্যতায় সেমিফাইনালে উঠেছে। কিন্তু তারা সুবিধাও পেয়েছে।’
এরপর তিনি আরও যোগ করেন, ‘আমি তাদের সঙ্গে একমত নই যারা বলে আর্জেন্টিনা শুধু রেফারিদের সহায়তায় সেমিফাইনালে উঠেছে। তবে এটাও স্পষ্ট যে তারা কিছু সিদ্ধান্তে সুবিধা পেয়েছে। ভাবুন তো, যদি মেসি দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হতো!’
আলোচনায় মূলত আলজেরিয়া, কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত উঠে আসে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল উদ্বোধনী ম্যাচে, যেখানে মেসি আলজেরিয়ার এক খেলোয়াড়ের পায়ে পা দিলেও লাল কার্ড দেখানো হয়নি এবং ভিএআরও রিভিউয়ের সুপারিশ করেনি।
এ বিষয়ে ডি’আলেসান্দ্রো বলেন, ‘এখন বিদেশেও এ নিয়ে এত আলোচনা হচ্ছে যে মনে হচ্ছে, আর্জেন্টিনা যেন ফিফার সহায়তায় ফাইনালে যাবে এবং শিরোপাও জিতবে। মেসির প্রথম ঘটনাটি অবশ্যই রিভিউ হওয়া উচিত ছিল। কিন্তু বাকি ঘটনাগুলো ফুটবলে প্রায়ই দেখা যায়।’
এর জবাবে ফেলিপে মেলো বলেন, ‘নিঃসন্দেহে আর্জেন্টিনা নিজেদের যোগ্যতায় এখানে এসেছে। তবে আন্তর্জাতিক অঙ্গনে এখন সবাই রেফারিং প্রধান পিয়েরলুইজি কোলিনার দিকেই আঙুল তুলছে।’
উল্লেখ্য, টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে আগামী বুধবার আটলান্টা স্টেডিয়ামে সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
আরআর/আইএন
What's Your Reaction?