ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার লিটার ডিজেল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ১০ হাজার ১০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এসময় তিন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেলা শহরের গোকর্ণ এলাকায় সদর উপজেলা প্রশাসন ও র‌্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোকর্ণ এলাকায় কিছু দোকানে অনুমোদনহীনভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করেছেন বলে অভিযোগ ছিল। খবর পেয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচলানা করা হয়। এসময় খোলা জ্বালানি তেল বিক্রির তিনটি দোকান থেকে প্রায় ১০ হাজার লিটার ডিজেল ও ১০০ লিটার অকটেন জব্দ করা হয়। অবৈধভাবে মজুত এবং সংকট তৈরি করে বাড়তি দামে জ্বালানি তেল বিক্রি করায় ওই তিন দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বলেন, কিছু দোকানে অবৈধ মজুতের প্রমাণ পাওয়া গেছে। তাদের জ্বালানি তেল বিক্রির অনুমোদনও নেই। এজন্য তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আবুল হাসনাত ম

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার লিটার ডিজেল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ১০ হাজার ১০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এসময় তিন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেলা শহরের গোকর্ণ এলাকায় সদর উপজেলা প্রশাসন ও র‌্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোকর্ণ এলাকায় কিছু দোকানে অনুমোদনহীনভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করেছেন বলে অভিযোগ ছিল। খবর পেয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচলানা করা হয়। এসময় খোলা জ্বালানি তেল বিক্রির তিনটি দোকান থেকে প্রায় ১০ হাজার লিটার ডিজেল ও ১০০ লিটার অকটেন জব্দ করা হয়। অবৈধভাবে মজুত এবং সংকট তৈরি করে বাড়তি দামে জ্বালানি তেল বিক্রি করায় ওই তিন দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বলেন, কিছু দোকানে অবৈধ মজুতের প্রমাণ পাওয়া গেছে। তাদের জ্বালানি তেল বিক্রির অনুমোদনও নেই। এজন্য তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow