বড় বিপদে ভারতের বিশ্বকাপজয়ী তারকা, যেতে পারেন জেলেও

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে রেকর্ড তৃতীয় শিরোপা জয়ের নজীর গড়ে টিম ইন্ডিয়া। সেদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম সেজেছিল উৎসবের বর্ণিল সাজে।নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৬ রানে জয়ের পর উদযাপন শুরু করে দেন সূর্যকুমার যাদব-হার্দিক পান্ডিয়ারা। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতের পতাকা নিয়ে উদযাপন করতে গিয়ে তোপের মুখে পড়েন পান্ডিয়া। ভারতীয় এই তারকা অলরাউন্ডারের বিরুদ্ধে পতাকা অবমাননার অভিযোগে মামলা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উদযাপনের সময় ভারতীয় পতাকা বাঁধা ছিল হার্দিক পান্ডিয়ার পিঠে। এক সময় পতাকাসহ মোদি স্টেডিয়ামের ঘাসে শুয়ে পড়েন তিনি। ওয়াজিদ খান নামে পৃুনের এক উকিল শিবাজি নগর থানায় পান্ডিয়ার বিরুদ্ধে পতাকা অবমাননার অভিযোগপত্র দায়ের করেছেন। এফআইআর দায়েরের প্রথম ধাপ হিসেবে ওয়াজিদ এই কাজ করেছেন বলে শিবাজি নগর থানার এক পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে নিশ্চিত করেছেন। ভারতের পতাকা নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পান্ডিয়ার উদযাপনের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। তারকা অলরাউন্ডারের বিপক্ষে মামলার ব্যাপারে ওয়াজিদ

বড় বিপদে ভারতের বিশ্বকাপজয়ী তারকা, যেতে পারেন জেলেও
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে রেকর্ড তৃতীয় শিরোপা জয়ের নজীর গড়ে টিম ইন্ডিয়া। সেদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম সেজেছিল উৎসবের বর্ণিল সাজে।নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৬ রানে জয়ের পর উদযাপন শুরু করে দেন সূর্যকুমার যাদব-হার্দিক পান্ডিয়ারা। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতের পতাকা নিয়ে উদযাপন করতে গিয়ে তোপের মুখে পড়েন পান্ডিয়া। ভারতীয় এই তারকা অলরাউন্ডারের বিরুদ্ধে পতাকা অবমাননার অভিযোগে মামলা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উদযাপনের সময় ভারতীয় পতাকা বাঁধা ছিল হার্দিক পান্ডিয়ার পিঠে। এক সময় পতাকাসহ মোদি স্টেডিয়ামের ঘাসে শুয়ে পড়েন তিনি। ওয়াজিদ খান নামে পৃুনের এক উকিল শিবাজি নগর থানায় পান্ডিয়ার বিরুদ্ধে পতাকা অবমাননার অভিযোগপত্র দায়ের করেছেন। এফআইআর দায়েরের প্রথম ধাপ হিসেবে ওয়াজিদ এই কাজ করেছেন বলে শিবাজি নগর থানার এক পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে নিশ্চিত করেছেন। ভারতের পতাকা নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পান্ডিয়ার উদযাপনের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। তারকা অলরাউন্ডারের বিপক্ষে মামলার ব্যাপারে ওয়াজিদ বলেন, ‘টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে হার্দিক পান্ডিয়া তার বান্ধবীর সঙ্গে নাচছিলেন। তার (পান্ডিয়া) পিঠে জাতীয় পতাকা বাঁধা ছিল। উদযাপনে এতটাই মগ্ন ছিলেন যে তিনি জাতীয় পতাকা গায়ে জড়িয়ে বান্ধবীর সঙ্গে শুয়েছিলেন। আমার মতে এটা জাতীয় পতাকার প্রতি অপমান।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow