বড় ব্যবধানে জয় পেল বিএনপির মামুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ওয়ারেস আলী মামুন।  ভোট কেন্দ্রের ঘোষিত ফলাফল অনুযায়ী জামালপুর সদরের ১৬১ কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তারের দাঁড়িপাল্লা পেয়েছে ১ লাখ ৯ হাজার ২৯৮ ভোট। ৮৯ হাজার ৬৭৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেস আলী মামুন।  বিএনপি প্রার্থী ওয়ারেস আলী মামুনের প্রধান নির্বাচনী এজেন্ট রেদোয়ান আহমেদ বলেন, প্রিসাইডিং কর্মকর্তার সই করা সব কেন্দ্রের ফলাফল আমাদের হাতে রয়েছে।  রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা চলছে। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। এদিন সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা আগামীর বাংলাদেশ পুনর্গঠনে তাদের মতামত দিয়েছে

বড় ব্যবধানে জয় পেল বিএনপির মামুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ওয়ারেস আলী মামুন। 

ভোট কেন্দ্রের ঘোষিত ফলাফল অনুযায়ী জামালপুর সদরের ১৬১ কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তারের দাঁড়িপাল্লা পেয়েছে ১ লাখ ৯ হাজার ২৯৮ ভোট।

৮৯ হাজার ৬৭৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেস আলী মামুন। 

বিএনপি প্রার্থী ওয়ারেস আলী মামুনের প্রধান নির্বাচনী এজেন্ট রেদোয়ান আহমেদ বলেন, প্রিসাইডিং কর্মকর্তার সই করা সব কেন্দ্রের ফলাফল আমাদের হাতে রয়েছে। 
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা চলছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল সাড়ে ৪টায়।

এদিন সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা আগামীর বাংলাদেশ পুনর্গঠনে তাদের মতামত দিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow