ভারত থেকে ফেরার পথে আ.লীগ নেতা গ্রেপ্তার
ভারত থেকে দেশে ফেরার পথে যশোরের বেনাপোল চেকপোস্টে মফিজুর রহমান নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্টের প্যাসেঞ্জার টার্মিনাল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন। গ্রেপ্তার মফিজুর রহমান বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের বাসিন্দা। তিনি বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, মফিজুর রহমানের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা রয়েছে। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
ভারত থেকে দেশে ফেরার পথে যশোরের বেনাপোল চেকপোস্টে মফিজুর রহমান নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্টের প্যাসেঞ্জার টার্মিনাল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন।
গ্রেপ্তার মফিজুর রহমান বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের বাসিন্দা। তিনি বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মফিজুর রহমানের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা রয়েছে। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
What's Your Reaction?