ভারতে এআই সম্মেলনে যাচ্ছেন না এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং

‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-এ অংশ নিতে ভারতে যাচ্ছেন না এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং। কোম্পানির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এই সম্মেলনে বিশ্ব প্রযুক্তি খাত ও রাজনৈতিক অঙ্গনের শীর্ষ ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলনটি উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেনসেন হুয়াংকে সম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে বিবেচনা করা হচ্ছিল। বুধবার নয়াদিল্লিতে তার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলারও কথা ছিল। তবে এনভিডিয়ার ভারতীয় গণমাধ্যম সংস্থা এমএসএল এক ইমেইল বার্তায় জানিয়েছে, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে তিনি ভারতে সফর করছেন না। কোম্পানির পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো কারণ জানানো হয়নি। সূত্র: রয়টার্স এমএসএম

ভারতে এআই সম্মেলনে যাচ্ছেন না এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং

‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-এ অংশ নিতে ভারতে যাচ্ছেন না এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং। কোম্পানির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এই সম্মেলনে বিশ্ব প্রযুক্তি খাত ও রাজনৈতিক অঙ্গনের শীর্ষ ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলনটি উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জেনসেন হুয়াংকে সম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে বিবেচনা করা হচ্ছিল। বুধবার নয়াদিল্লিতে তার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলারও কথা ছিল।

তবে এনভিডিয়ার ভারতীয় গণমাধ্যম সংস্থা এমএসএল এক ইমেইল বার্তায় জানিয়েছে, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে তিনি ভারতে সফর করছেন না।

কোম্পানির পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো কারণ জানানো হয়নি।

সূত্র: রয়টার্স

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow