ভারতে যাত্রীবাহী বাসে নারীকে যৌন হয়রানি, চড় মারার ভিডিও ভাইরাল
ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় যাত্রীবাহী বাসে এক নারীকে যৌন হয়রানি করা হয়। এতে হেনস্তাকারীকে চড় মারেন ভুক্তভোগী নারী। সিসিটিভিতে ধারণ করা এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে দেওরি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে। অভিযোগ রয়েছে, অভিযুক্ত ব্যক্তি বাসে বসে থাকা দুই তরুণীর একজনের কাছে গিয়ে অস্বস্তিকরভাবে দাঁড়ান। এরপর তিনি নিজের প্যান্টের চেইন খুলে অশালীন আচরণ করেন এবং বাসে অন্য যাত্রী উপস্থিত থাকা সত্ত্বেও নিজেকে বিবস্ত্র করার চেষ্টা করেন। A viral video from Madhya Pradesh\'s Sagar district allegedly shows a man behaving inappropriately with two young women inside a stationary bus, triggering widespread outrage online.Police have detained the accused, identified as Nitish Gond, and are questioning him. However, no… pic.twitter.com/6UtHNJBuFd — NDTV (@ndtv) July 13, 2026 এনডিটি টিভির প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তি তার গোপনাঙ্গ দিয়ে তরুণীর কাঁধ স্পর্শ করার চেষ্টা করেন। সঙ্গে সঙ
ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় যাত্রীবাহী বাসে এক নারীকে যৌন হয়রানি করা হয়। এতে হেনস্তাকারীকে চড় মারেন ভুক্তভোগী নারী। সিসিটিভিতে ধারণ করা এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে দেওরি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে। অভিযোগ রয়েছে, অভিযুক্ত ব্যক্তি বাসে বসে থাকা দুই তরুণীর একজনের কাছে গিয়ে অস্বস্তিকরভাবে দাঁড়ান। এরপর তিনি নিজের প্যান্টের চেইন খুলে অশালীন আচরণ করেন এবং বাসে অন্য যাত্রী উপস্থিত থাকা সত্ত্বেও নিজেকে বিবস্ত্র করার চেষ্টা করেন।
A viral video from Madhya Pradesh's Sagar district allegedly shows a man behaving inappropriately with two young women inside a stationary bus, triggering widespread outrage online.
Police have detained the accused, identified as Nitish Gond, and are questioning him. However, no… pic.twitter.com/6UtHNJBuFd — NDTV (@ndtv) July 13, 2026
এনডিটি টিভির প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তি তার গোপনাঙ্গ দিয়ে তরুণীর কাঁধ স্পর্শ করার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে ওই নারী তাকে চড় মারেন। নারীর প্রতিবাদের মুখে অভিযুক্ত ব্যক্তি দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যান। ঘটনায় বাসে থাকা অন্যান্য যাত্রীরাও হতবাক হয়ে পড়েন।
ভিডিও ভাইরাল হওয়ার পর দেওরি পুলিশ অভিযুক্তকে শনাক্ত করে আটক করেছে। তবে ভুক্তভোগীদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের না হওয়ায় এ ঘটনায় এখনও কোনো এফআইআর (FIR) নিবন্ধন করা হয়নি।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই জনসমক্ষে যৌন হয়রানির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এবং অভিযুক্তের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ করায় ওই নারীর প্রশংসা করেছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, অসাধারণ। আপনার সাহসকে ধন্যবাদ। আরেকজন মন্তব্য করেন, মেয়েটি অত্যন্ত সাহসী। এ ধরনের বিকৃত মানসিকতার লোকদের কখনও ভয় পাবেন না। নিজের অবস্থানে অটল থাকুন এবং তাদের উপযুক্ত জবাব দিন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভারতের গণপরিবহণে নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে যৌন হয়রানির বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
কেএম
What's Your Reaction?