ভিন্ন লুকে শাকিব খান, প্রকাশ পেল ‘রকস্টার’র অ্যানিমেশন টিজার
একের পর এক ভিন্নধর্মী চরিত্রে হাজির হয়ে দর্শকদের চমকে দিচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ পেল তার অভিনীত আসন্ন সিনেমা ‘রকস্টার’র অ্যানিমেশন টিজার, যা প্রকাশের পর থেকেই দর্শকমহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে। আজ (২ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে সিনেমাটির ৫৩ সেকেন্ডের একটি অ্যানিমেটেড টিজার শেয়ার করেন শাকিব খান। প্রকাশের পরপরই এটি ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহের জন্ম দেয়। টিজারের শুরুতেই দেখা যায় এক প্রতীকী দৃশ্য-নীল আকাশে উড়ে বেড়ানো একটি সাদা পাখি, যা স্বাধীনতার প্রতীক হিসেবে উপস্থাপিত। হঠাৎ বজ্রাঘাতে আহত হয়ে পাখিটি মাটিতে পড়ে যায়। এই ঘটনার মধ্য দিয়েই গল্প ফিরে যায় অতীতে, যেখানে ফুটে ওঠে এক শিশুর শৈশব। সেই শিশুর স্বপ্ন ছিল বড় হয়ে একজন সংগীত তারকা হওয়ার। পরবর্তী দৃশ্যগুলোতে শাকিব খানকে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন এক লুকে। হাজারো দর্শকের সামনে গিটার হাতে, চোখে রোদচশমা পরে তিনি হাজির হন একজন সংগীত তারকা হিসেবে। টিজারের শেষ অংশে একটি গাড়ির ওপর গিটার হাতে শুয়ে থাকতে দেখা যায় তাকে, যা চরিত্রটির বোহেমিয়ান ও দাপুটে ব্যক্তিত্বকে আরও স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। সিনেমাটি নিয়
একের পর এক ভিন্নধর্মী চরিত্রে হাজির হয়ে দর্শকদের চমকে দিচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ পেল তার অভিনীত আসন্ন সিনেমা ‘রকস্টার’র অ্যানিমেশন টিজার, যা প্রকাশের পর থেকেই দর্শকমহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
আজ (২ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে সিনেমাটির ৫৩ সেকেন্ডের একটি অ্যানিমেটেড টিজার শেয়ার করেন শাকিব খান। প্রকাশের পরপরই এটি ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহের জন্ম দেয়।
টিজারের শুরুতেই দেখা যায় এক প্রতীকী দৃশ্য-নীল আকাশে উড়ে বেড়ানো একটি সাদা পাখি, যা স্বাধীনতার প্রতীক হিসেবে উপস্থাপিত। হঠাৎ বজ্রাঘাতে আহত হয়ে পাখিটি মাটিতে পড়ে যায়। এই ঘটনার মধ্য দিয়েই গল্প ফিরে যায় অতীতে, যেখানে ফুটে ওঠে এক শিশুর শৈশব। সেই শিশুর স্বপ্ন ছিল বড় হয়ে একজন সংগীত তারকা হওয়ার।
পরবর্তী দৃশ্যগুলোতে শাকিব খানকে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন এক লুকে। হাজারো দর্শকের সামনে গিটার হাতে, চোখে রোদচশমা পরে তিনি হাজির হন একজন সংগীত তারকা হিসেবে।
টিজারের শেষ অংশে একটি গাড়ির ওপর গিটার হাতে শুয়ে থাকতে দেখা যায় তাকে, যা চরিত্রটির বোহেমিয়ান ও দাপুটে ব্যক্তিত্বকে আরও স্পষ্টভাবে ফুটিয়ে তোলে।
সিনেমাটি নিয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক আজমান রুশো বলেন, “এটা তো শুধু শুরু, সামনে আরও অনেক চমক রয়েছে। ধাপে ধাপে সবকিছু সামনে আসবে।”
তিনি আরও জানান, বর্তমানে টঙ্গীতে চলছে ‘রকস্টার’র শেষ মুহূর্তের শুটিং। আগামী তিন-চার দিনের মধ্যেই শুটিং শেষ হবে বলেও জানান তিনি।
‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা ও সাবিলা নূরসহ আরও অনেকে। সবকিছু ঠিক থাকলে আসন্ন কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পেতে পারে বলে জানা গেছে।
আরও পড়ুন:
নেপথ্যের ‘নায়কদের’ স্মরণ করলেন শাকিব খান
শোককে সঙ্গী করে অপির জন্মদিন
অ্যানিমেশন টিজার প্রকাশের পর থেকেই শাকিব খানের নতুন এই লুক ও গল্পের আভাস ঘিরে দর্শকদের মধ্যে বাড়ছে আগ্রহ ও আলোচনার ঝড়।
এমএমএফ
What's Your Reaction?