ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট স্থাপনে বাংলাদেশকে সহায়তা করতে চায় ফ্রান্স
বাংলাদেশের ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট প্রকল্পে সম্ভাব্যতা সমীক্ষা, প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষণ এবং সক্ষমতা উন্নয়নে ফ্রান্স সহযোগিতা করতে প্রস্তুত। এ কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যা-মার্ক সেরে-শার্লে। এ সময় বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের সম্পর্ককে আরও দৃঢ় করতে পরস্পরিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বারোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যা-মার্ক সেরে-শার্লে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ বিষয়ে কথা বলেন। মন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, ভূমি ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট। দেশের প্রয়োজন বিবেচনায় সরকার একটি ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট স্থাপনের সম্ভাব্যতা যাচাই করছে এবং এক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ফকির মাহবুব আনাম বলেন, স্যাটেলাইট প্রযুক্তিতে ফ্রান্সের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের
বাংলাদেশের ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট প্রকল্পে সম্ভাব্যতা সমীক্ষা, প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষণ এবং সক্ষমতা উন্নয়নে ফ্রান্স সহযোগিতা করতে প্রস্তুত। এ কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যা-মার্ক সেরে-শার্লে। এ সময় বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের সম্পর্ককে আরও দৃঢ় করতে পরস্পরিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বারোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যা-মার্ক সেরে-শার্লে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ বিষয়ে কথা বলেন।
মন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, ভূমি ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট। দেশের প্রয়োজন বিবেচনায় সরকার একটি ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট স্থাপনের সম্ভাব্যতা যাচাই করছে এবং এক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
ফকির মাহবুব আনাম বলেন, স্যাটেলাইট প্রযুক্তিতে ফ্রান্সের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমরা আশা করি।
ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যা-মার্ক সেরে-শার্লে বলেন, বাংলাদেশের ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট প্রকল্পে সম্ভাব্যতা সমীক্ষা, প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষণ এবং সক্ষমতা উন্নয়নে ফ্রান্স সহযোগিতা করতে প্রস্তুত। ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, ভূমি ও নগর পরিকল্পনা, সীমান্ত নিরাপত্তা এবং সামুদ্রিক নজরদারিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।
রাষ্ট্রদূত আরও বলেন, এ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রেও ফ্রান্স আগ্রহী।
সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ-ফ্রান্সের বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক ভবিষ্যৎ অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, বাংলাদেশে এয়ারবাসের প্রধান প্রতিনিধি রাফায়েল গোমেজ ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচটি/এএমএ
What's Your Reaction?
