ভৈরব নদে গোসলে নেমে গৃহবধূ নিখোঁজ

  যশোরের নওয়াপাড়ায় ভৈরব নদে গোসলে নেমে ফাতেমা আক্তার বর্ণা (২৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ বর্ণা অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও রবিউল ইসলামের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও বর্ণার ছোট ভাই মেহেদী হাসান জানান, ’দিন আগে তিনি বাবারবাড়ি মশরহাটি গ্রামে বেড়াতে আসেন। শুক্রবার দুপুরের দিকে তারা একসঙ্গে ভৈরব নদে গোসলে নামেন। একপর্যায়ে বর্ণা নদীতে ঝাঁপ দিলে হঠাৎ তলিয়ে যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে খুলনা থেকে আসা ডুবুরি দলও উদ্ধারকাজে যোগ দেয়। সন্ধ্যা পর্যন্ত যৌথভাবে উদ্ধার অভিযান চালানো হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। নওয়াপাড়া নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে উদ্ধার অভিযান চলামান রয়েছে বলে জানিয়েছেন। মিলন রহমান/এফএ

ভৈরব নদে গোসলে নেমে গৃহবধূ নিখোঁজ

 

যশোরের নওয়াপাড়ায় ভৈরব নদে গোসলে নেমে ফাতেমা আক্তার বর্ণা (২৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ বর্ণা অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও রবিউল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও বর্ণার ছোট ভাই মেহেদী হাসান জানান, ’দিন আগে তিনি বাবারবাড়ি মশরহাটি গ্রামে বেড়াতে আসেন। শুক্রবার দুপুরের দিকে তারা একসঙ্গে ভৈরব নদে গোসলে নামেন। একপর্যায়ে বর্ণা নদীতে ঝাঁপ দিলে হঠাৎ তলিয়ে যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে খুলনা থেকে আসা ডুবুরি দলও উদ্ধারকাজে যোগ দেয়। সন্ধ্যা পর্যন্ত যৌথভাবে উদ্ধার অভিযান চালানো হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

নওয়াপাড়া নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে উদ্ধার অভিযান চলামান রয়েছে বলে জানিয়েছেন।


মিলন রহমান/এফএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow