মঙ্গলবার আলোচনায় বসছে দক্ষিণ কোরিয়া-জাপান

আলোচনায় বসছে দক্ষিণ কোরিয়া ও জাপান। আগামী মঙ্গলবার (১৯ মে) দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বৈঠকে বসবেন। রোববার (১৭ মে) বার্তা সংস্থা রয়টার্স সিউলের বরাতে এ তথ্য জানিয়েছে। লি জে মিয়ংয়ের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই বৈঠক দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বন্ধুত্ব আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠবে। এর আগে জানুয়ারিতে তাকাইচির নিজ শহরে প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ফলে এবার লি জে মিয়ংয়ের নিজ শহর আন্দোংয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এ বৈঠককে রাষ্ট্রীয় সফর হিসেবে বিবেচনা করা হবে। এ উপলক্ষে নৈশভোজের পাশাপাশি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর শেষ হতে না হতেই আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাউথ চায়না মর্নিং পোস্টে গত শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যমটি জানায়, ২০ মে পুতিনের এক দিনের এই সংক্ষিপ্ত সফর অনুষ্ঠিত হতে পারে। সূত্রগুলো আরও জানিয়েছে, এই সফর বেইজিং ও মস্কোর মধ্যকার নিয়মিত দ্বিপক্ষীয় য

মঙ্গলবার আলোচনায় বসছে দক্ষিণ কোরিয়া-জাপান

আলোচনায় বসছে দক্ষিণ কোরিয়া ও জাপান। আগামী মঙ্গলবার (১৯ মে) দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বৈঠকে বসবেন।

রোববার (১৭ মে) বার্তা সংস্থা রয়টার্স সিউলের বরাতে এ তথ্য জানিয়েছে।

লি জে মিয়ংয়ের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই বৈঠক দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বন্ধুত্ব আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠবে।

এর আগে জানুয়ারিতে তাকাইচির নিজ শহরে প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ফলে এবার লি জে মিয়ংয়ের নিজ শহর আন্দোংয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এ বৈঠককে রাষ্ট্রীয় সফর হিসেবে বিবেচনা করা হবে। এ উপলক্ষে নৈশভোজের পাশাপাশি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর শেষ হতে না হতেই আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাউথ চায়না মর্নিং পোস্টে গত শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, ২০ মে পুতিনের এক দিনের এই সংক্ষিপ্ত সফর অনুষ্ঠিত হতে পারে। সূত্রগুলো আরও জানিয়েছে, এই সফর বেইজিং ও মস্কোর মধ্যকার নিয়মিত দ্বিপক্ষীয় যোগাযোগের অংশ। তাই এ সফরে বড় কোনো আনুষ্ঠানিক কুচকাওয়াজ বা জমকালো অভ্যর্থনা অনুষ্ঠানের সম্ভাবনা কম।

তবে বেইজিং বা মস্কো কোনো পক্ষই এখনো সফরের সুনির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

গতকাল ট্রাম্প তিন দিনের চীন সফর শেষ করেছেন। দীর্ঘ নয় বছরের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটাই প্রথম চীন সফর। সফরে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য, তাইওয়ান, মধ্যপ্রাচ্যের সংঘাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বৈঠক করেন।

পুতিনের এ সফরের মাধ্যমে বহুপক্ষীয় কোনো সম্মেলন বা আন্তর্জাতিক আয়োজন ছাড়াই ইতিহাসে প্রথমবারের মতো একই মাসে বিশ্বের দুই শীর্ষ পরাশক্তির নেতাকে আতিথেয়তা দেওয়ার নজির গড়তে যাচ্ছে চীন।

এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি ভার্চুয়াল মাধ্যমে শি জিনপিং ও পুতিনের মধ্যে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার জানিয়েছেন, পুতিনের চীন সফরের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। তিনি বলেন, ‘আমরা খুব শিগগির সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেব। সফরের প্রস্তুতি চলছে। বলা যায়, প্রস্তুতি এরই মধ্যে শেষ। এখন শুধু শেষ মুহূর্তের কিছু কাজ বাকি। নিকট ভবিষ্যতেই এটি অনুষ্ঠিত হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow