মঙ্গলবারের মধ্যেই হরমুজ প্রণালি পুরোপুরি চালু হতে পারে, আশা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার বিষয়েও অগ্রগতি হচ্ছে। তার আশা, মঙ্গলবারের মধ্যেই প্রণালিটি পুরোপুরি চালু হতে পারে। খবর শাফাক নিউজের। সোমবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের অনুরোধেই আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, ইরান আলোচনার বিষয়টি অস্বীকার করেনি এবং দুই পক্ষের মধ্যে অগ্রগতি হচ্ছে। ট্রাম্প বলেন, এটি ইরানের জন্য একটি ভালো চুক্তিতে পৌঁছানোর শেষ সুযোগ। তিনি জানান, হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। তিনি আরও বলেন, পরবর্তী ধাপে ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণভাবে বিলুপ্ত করার বিষয়টি নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে নিজের অবস্থান কখনও পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের মতে, ইরানের কর্মকর্তারা অনেক সময় দীর্ঘ সময় আলোচনা করলেও পরে প্রকাশ্যে তা অস্বীকার করেন। এর আগে সোমবার ট্রাম্প বলেছিলেন, ইরানের সামনে দুটি পথ খোলা আছে—একটি হলো সমঝোতায় পৌঁছানো, অন্যটি হলো সম্পূর্ণ আত্মসমর্পণ।  

মঙ্গলবারের মধ্যেই হরমুজ প্রণালি পুরোপুরি চালু হতে পারে, আশা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার বিষয়েও অগ্রগতি হচ্ছে। তার আশা, মঙ্গলবারের মধ্যেই প্রণালিটি পুরোপুরি চালু হতে পারে। খবর শাফাক নিউজের।

সোমবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের অনুরোধেই আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, ইরান আলোচনার বিষয়টি অস্বীকার করেনি এবং দুই পক্ষের মধ্যে অগ্রগতি হচ্ছে।

ট্রাম্প বলেন, এটি ইরানের জন্য একটি ভালো চুক্তিতে পৌঁছানোর শেষ সুযোগ।

তিনি জানান, হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

তিনি আরও বলেন, পরবর্তী ধাপে ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণভাবে বিলুপ্ত করার বিষয়টি নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে নিজের অবস্থান কখনও পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের মতে, ইরানের কর্মকর্তারা অনেক সময় দীর্ঘ সময় আলোচনা করলেও পরে প্রকাশ্যে তা অস্বীকার করেন।

এর আগে সোমবার ট্রাম্প বলেছিলেন, ইরানের সামনে দুটি পথ খোলা আছে—একটি হলো সমঝোতায় পৌঁছানো, অন্যটি হলো সম্পূর্ণ আত্মসমর্পণ।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow