মঞ্চে ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের মূল আনুষ্ঠানিকতা তখনো পুরোপুরি শুরু হয়নি। অতিথিরা যার যার আসনে বসছেন। মঞ্চে প্রধানমন্ত্রী, দুই মন্ত্রী, দুজন প্রতিমন্ত্রী ও একজন সচিব আসন গ্রহণ করেছেন। কিন্তু তখনো আমন্ত্রিত অতিথিদের সঙ্গে দর্শক সারিতেই বসা ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কারণ, মঞ্চে তার জন্য কোনো আসন সংরক্ষিত ছিল না। একপর্যায়ে অনুষ্ঠানের প্রধান অতিথি খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে বিষয়টি। তিনি তখন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ডেকে ড. ইউনূসের জন্য মঞ্চে আসনের ব্যবস্থা করার নির্দেশ দেন। আরও পড়ুন পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস  এসময়টিতে জাতীয় সংগীত পরিবেশন চলছিল। এরপর শুরু হয় কোরআন তেলাওয়াত। তেলাওয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত মঞ্চে একটি আসনের ব্যবস্থা করা হয়। সেই আসনটি রাখা হয় প্রধানমন্ত্রীর পাশে। এরপর ড. ইউনূস মঞ্চে উঠতেই প্রধানমন্ত্রী হাসিমুখে তাকে স্বাগত জানান। ড. ইউনূস মঞ্চে দাঁড়িয়ে উপস্থিত অতিথিদের উদ্দেশে সালাম জানান। পরে তিনি আসন গ্রহণ করেন। এসময় উপস্থিত অতিথিদের অনেকেই ঘটনাটি গভীর আগ্রহ নি

মঞ্চে ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের মূল আনুষ্ঠানিকতা তখনো পুরোপুরি শুরু হয়নি। অতিথিরা যার যার আসনে বসছেন। মঞ্চে প্রধানমন্ত্রী, দুই মন্ত্রী, দুজন প্রতিমন্ত্রী ও একজন সচিব আসন গ্রহণ করেছেন। কিন্তু তখনো আমন্ত্রিত অতিথিদের সঙ্গে দর্শক সারিতেই বসা ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কারণ, মঞ্চে তার জন্য কোনো আসন সংরক্ষিত ছিল না।

একপর্যায়ে অনুষ্ঠানের প্রধান অতিথি খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে বিষয়টি। তিনি তখন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ডেকে ড. ইউনূসের জন্য মঞ্চে আসনের ব্যবস্থা করার নির্দেশ দেন।

এসময়টিতে জাতীয় সংগীত পরিবেশন চলছিল। এরপর শুরু হয় কোরআন তেলাওয়াত। তেলাওয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত মঞ্চে একটি আসনের ব্যবস্থা করা হয়। সেই আসনটি রাখা হয় প্রধানমন্ত্রীর পাশে।

এরপর ড. ইউনূস মঞ্চে উঠতেই প্রধানমন্ত্রী হাসিমুখে তাকে স্বাগত জানান। ড. ইউনূস মঞ্চে দাঁড়িয়ে উপস্থিত অতিথিদের উদ্দেশে সালাম জানান। পরে তিনি আসন গ্রহণ করেন।

এসময় উপস্থিত অতিথিদের অনেকেই ঘটনাটি গভীর আগ্রহ নিয়ে লক্ষ্য করেন। 

 

এমইউ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow