হাওরাঞ্চলের শিক্ষাব্যবস্থা এগিয়ে নিতে পরিকল্পনা নেওয়া হচ্ছে

সারাদেশের হাওরাঞ্চলের সঙ্গে যে এলাকাগুলো রয়েছে সেই সব এলাকার শিক্ষার সমস্যা সমাধানের জন্য সেক্টরভিত্তিক প্লানের ব্যবস্থা করা হচ্ছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে সুনামগঞ্জে পি টি আই স্কুল পরিদর্শন শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের এ কথা বলেন। শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, এর প্রেক্ষিতে রোববার (২৬ জুলাই) আমরা বিষয়গুলো তুলে ধরে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সঙ্গে ছয় ঘণ্টার একটি সভা করেছি। সেখানে বলা হয়েছে কি কি পরিকল্পনা করলে হাওরাঞ্চলের স্কুল গুলোতে ভালো সার্ভিস দেওয়া সম্ভব হবে। সেই সঙ্গে এই অঞ্চলের শিক্ষার্থীদের নৌকার ব্যবস্থা করা ও স্কুলের সময়সূচি ৯টা থেকে বাড়িয়ে দিয়ে অন্য কোনোও সময় দেওয়া যায় কি না এসব বিষয়ে আলোচনা হয়েছে। আরও পড়ুন প্রাথমিক পর্যায় থেকেই দক্ষ ও মানবিক নেতৃত্ব গড়ে তুলতে হবে: ববি হাজ্জাজ প্রতিমন্ত্রী আরও বলেন, সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের যে ঝুঁকিপূর্ণ ভবন গুলো রয়েছে সেগুলো চিহ্নিত করে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক আব্দুর

হাওরাঞ্চলের শিক্ষাব্যবস্থা এগিয়ে নিতে পরিকল্পনা নেওয়া হচ্ছে

সারাদেশের হাওরাঞ্চলের সঙ্গে যে এলাকাগুলো রয়েছে সেই সব এলাকার শিক্ষার সমস্যা সমাধানের জন্য সেক্টরভিত্তিক প্লানের ব্যবস্থা করা হচ্ছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে সুনামগঞ্জে পি টি আই স্কুল পরিদর্শন শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের এ কথা বলেন।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, এর প্রেক্ষিতে রোববার (২৬ জুলাই) আমরা বিষয়গুলো তুলে ধরে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সঙ্গে ছয় ঘণ্টার একটি সভা করেছি। সেখানে বলা হয়েছে কি কি পরিকল্পনা করলে হাওরাঞ্চলের স্কুল গুলোতে ভালো সার্ভিস দেওয়া সম্ভব হবে। সেই সঙ্গে এই অঞ্চলের শিক্ষার্থীদের নৌকার ব্যবস্থা করা ও স্কুলের সময়সূচি ৯টা থেকে বাড়িয়ে দিয়ে অন্য কোনোও সময় দেওয়া যায় কি না এসব বিষয়ে আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের যে ঝুঁকিপূর্ণ ভবন গুলো রয়েছে সেগুলো চিহ্নিত করে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক আব্দুর রহিম, জেলা প্রশাসক মিনহাজুর রহমান, পুলিশ সুপার জাকির হোসেন প্রমুখ।

লিপসন আহমেদ/এসজেডএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow