মতিঝিলে খণ্ডিত লাশের রহস্য উদঘাটন, সিসিটিভিতে ধরা পড়ল যে দৃশ্য

রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া খণ্ডিত লাশের রহস্য উদঘাটন করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে তারই রুমমেট শাহীনকে সাইকেলে করে বিভিন্ন স্থানে প্যাকেট ফেলে যেতে দেখা যায়। পরে তদন্তে নিশ্চিত হয়ে তাকে রাজধানীর হিরাঝিল হোটেল থেকে গ্রেপ্তারসহ হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (১ মার্চ) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন-অর-রশীদ এসব তথ্য জানান। নিহত ওবায়দুল্লাহ নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা। তিনি মতিঝিলে একটি ফ্ল্যাটে শাহীন আলমের সঙ্গে ভাড়া থাকতেন এবং একটি হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। উপ-পুলিশ কমিশনার হারুন-অর-রশীদ বলেন, গত ২৭ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে মতিঝিলের একটি বাসায় রুমমেট ওবায়দুল্লাহকে হত্যা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শাহীন আলম হত্যার কথা স্বীকার করেছে। হত্যার পর লাশ সাত টুকরো করে রাত ৯টার পর সাইকেলে করে রাজধানীর বিভিন্ন এলাকায় ফেলে দেওয়া হয়। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি সাইকেলে করে পলিথিন ও ব্যাগে মোড়ানো কিছু

মতিঝিলে খণ্ডিত লাশের রহস্য উদঘাটন, সিসিটিভিতে ধরা পড়ল যে দৃশ্য
রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া খণ্ডিত লাশের রহস্য উদঘাটন করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে তারই রুমমেট শাহীনকে সাইকেলে করে বিভিন্ন স্থানে প্যাকেট ফেলে যেতে দেখা যায়। পরে তদন্তে নিশ্চিত হয়ে তাকে রাজধানীর হিরাঝিল হোটেল থেকে গ্রেপ্তারসহ হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (১ মার্চ) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন-অর-রশীদ এসব তথ্য জানান। নিহত ওবায়দুল্লাহ নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা। তিনি মতিঝিলে একটি ফ্ল্যাটে শাহীন আলমের সঙ্গে ভাড়া থাকতেন এবং একটি হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। উপ-পুলিশ কমিশনার হারুন-অর-রশীদ বলেন, গত ২৭ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে মতিঝিলের একটি বাসায় রুমমেট ওবায়দুল্লাহকে হত্যা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শাহীন আলম হত্যার কথা স্বীকার করেছে। হত্যার পর লাশ সাত টুকরো করে রাত ৯টার পর সাইকেলে করে রাজধানীর বিভিন্ন এলাকায় ফেলে দেওয়া হয়। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি সাইকেলে করে পলিথিন ও ব্যাগে মোড়ানো কিছু বস্তু বিভিন্ন স্থানে রেখে যাচ্ছে। নয়াপল্টনের আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে দুটি হাত, বায়তুল মোকাররম মসজিদের একটি গেটের পাশে একটি পা এবং কমলাপুর রেলস্টেশন এলাকায় একটি মাথা উদ্ধার করা হয়। এছাড়া মতিঝিল এলাকায় একটি ময়লার কনটেইনার থেকে ড্রামভর্তি দেহাংশ পাওয়া যায়। অভিযুক্ত শাহীন পুলিশকে জানিয়েছে, লাশের বাকি অংশ আমিনবাজারের সালিপুর ব্রিজ এলাকা থেকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। একটি অংশ উদ্ধার হলেও আরেকটি অংশের সন্ধানে অভিযান চলছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, হত্যার আগে দুজনের মধ্যে সিগারেট আনা, খাবার কেনা ও উচ্চস্বরে কথা বলা নিয়ে বিরোধ হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাহীন চাপাতি দিয়ে ওবায়দুল্লাহর ঘাড় ও গলায় আঘাত করে। পরে লাশ খণ্ডিত করে বিভিন্ন স্থানে ফেলে দেয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow