মধ্যপ্রাচ্যে আরেক গোষ্ঠীকে নিশানা করে ইরানের হামলা
মধ্যপ্রাচ্যের আরেক গোষ্ঠীর ওপর হামলা শুরু করেছে ইরান। দেশটি জানিয়েছে, প্রতিবেশী দেশ ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে কুর্দি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। একই সঙ্গে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোর ওপর ১৯তম দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে।
বৃহস্পতিবার (০৫ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই অভিযানে ইরানবিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে ঠিক কোন স্থানে হামলা চালানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম সীমান্ত দিয়ে প্রবেশের পরিকল্পনা করছিল এমন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এতে তাদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের উত্তরাঞ্চলের সুলাইমানিয়া প্রদেশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আরাবাত, জারকুইজ ও সুরদাশ এলাকার কাছে অন্তত চারটি বিস্ফোরণ ঘটেছে। ধারণা করা হচ্ছে, হামলার লক্ষ্য ছিল ইরানি কুর্দি সশস্ত্র সংগঠন কমালার সদর দপ্তর।
এর আগে বিভিন্ন

এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক–ইরান সীমান্তে অবস্থানরত কুর্দি গোষ্ঠীগুলো ইরানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সম্ভাব্য হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে। এদিকে একই সময়ে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোর ওপর নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছে।
ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, পশ্চিম গ্যালিলি অঞ্চলের আকাশে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে সৌদি আরব জানিয়েছে, তারা অন্তত তিনটি ড্রোন ভূপাতিত করেছে। কাতার রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে থাকা কিছু বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।