মধ্যপ্রাচ্যে ভ্রমণ নিয়ে নতুন সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর এ অঞ্চলে অবস্থানরত ও ভ্রমণে ইচ্ছুক মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। শুক্রবার প্রকাশিত এক পরামর্শে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। যেকোনো সময় অপ্রত্যাশিতভাবে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। মার্কিন নাগরিকদের সর্বশেষ পরিস্থিতি জানতে নিয়মিত সংবাদ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যারা মধ্যপ্রাচ্যে ভ্রমণ করছেন বা এ অঞ্চলের কোনো দেশ হয়ে অন্যত্র যাচ্ছেন, তাদের বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি নিশ্চিত করতে বলা হয়েছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের সর্বশেষ নিরাপত্তা সতর্কতাও দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যেই এ নতুন ভ্রমণ সতর্কতা জারি করা হলো। পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক হওয়ার পরও দুই দেশের ম

মধ্যপ্রাচ্যে ভ্রমণ নিয়ে নতুন সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর এ অঞ্চলে অবস্থানরত ও ভ্রমণে ইচ্ছুক মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

শুক্রবার প্রকাশিত এক পরামর্শে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। যেকোনো সময় অপ্রত্যাশিতভাবে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

মার্কিন নাগরিকদের সর্বশেষ পরিস্থিতি জানতে নিয়মিত সংবাদ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যারা মধ্যপ্রাচ্যে ভ্রমণ করছেন বা এ অঞ্চলের কোনো দেশ হয়ে অন্যত্র যাচ্ছেন, তাদের বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি নিশ্চিত করতে বলা হয়েছে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের সর্বশেষ নিরাপত্তা সতর্কতাও দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যেই এ নতুন ভ্রমণ সতর্কতা জারি করা হলো। পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক হওয়ার পরও দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এতে এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত করে তুলেছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow