ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালটিতে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬১ জন। শুক্রবার (১০ জুলাই) বিকেলে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুটির মৃত্যু হয়। হামের উপসর্গের পাশাপাশি শিশুটি নিউমোনিয়ায়ও আক্রান্ত ছিল বলে জানা গেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ওমর ফারুক জাগো নিউজকে বলেন, ত্রিশাল উপজেলার গন্ধখোলা গ্রামের সাড়ে তিন মাস বয়সি এক ছেলে শিশু সোমবার (৬ জুলাই) হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়। শিশুটি নিউমোনিয়ায়ও আক্রান্ত ছিল। ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ১০৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে বলেও তিনি জানান। হোসাইন সুলভ/এফএ/এএসএম
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালটিতে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬১ জন।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুটির মৃত্যু হয়। হামের উপসর্গের পাশাপাশি শিশুটি নিউমোনিয়ায়ও আক্রান্ত ছিল বলে জানা গেছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ওমর ফারুক জাগো নিউজকে বলেন, ত্রিশাল উপজেলার গন্ধখোলা গ্রামের সাড়ে তিন মাস বয়সি এক ছেলে শিশু সোমবার (৬ জুলাই) হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়। শিশুটি নিউমোনিয়ায়ও আক্রান্ত ছিল।
২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ১০৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে বলেও তিনি জানান।
হোসাইন সুলভ/এফএ/এএসএম
What's Your Reaction?