‘মসজিদে নামাজ পড়লে অসুবিধা নেই, রাস্তায় পড়া যাবে না’

পশ্চিমবঙ্গে মসজিদে নামাজ পড়লে অসুবিধা নেই, কিন্তু রাস্তায় নামাজ পড়া যাবে না বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক অর্জুন সিং। মঙ্গলবার (১২ মে) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বিজেপির বাহুবলী নেতা বলে খ্যাত এই বিধায়ক। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সড়কে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় বহু বছরের ঐতিহ্য। কিন্তু এবার বিজেপি ক্ষমতায় আসার পর সেই ধারা অব্যাহত থাকবে কি না তা নিয়ে উদ্বেগ তৈরি রয়েছে অনেকের মনে। আরও পড়ুন>>পশ্চিমবঙ্গে ‘১৪ বছরের কম বয়সী’ পশু কোরবানি দেওয়া যাবে না৫ রুপিতে ভরপেট খাবার, মমতার সেই ‘মা ক্যান্টিন’ বন্ধভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে হেনস্তা, জোর করে ‘জয় শ্রীরাম’ স্লোগান এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে উত্তর ২৪ পরগনা জেলার নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং বলেন, ‘নামাজ পড়তে পারবে, কিন্তু রাস্তায় পড়া যাবে না। রাস্তায় নামাজ পড়া ঠিক না। মসজিদে যত ইচ্ছা নামাজ পড়ুক, কোনো অসুবিধা নেই। কিন্তু রাস্তায় মানুষের পথ রোধ করে কীভাবে নামাজ পড়তে পারে?’ ডিডি/কেএএ/

‘মসজিদে নামাজ পড়লে অসুবিধা নেই, রাস্তায় পড়া যাবে না’

পশ্চিমবঙ্গে মসজিদে নামাজ পড়লে অসুবিধা নেই, কিন্তু রাস্তায় নামাজ পড়া যাবে না বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক অর্জুন সিং। মঙ্গলবার (১২ মে) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বিজেপির বাহুবলী নেতা বলে খ্যাত এই বিধায়ক।

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সড়কে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় বহু বছরের ঐতিহ্য। কিন্তু এবার বিজেপি ক্ষমতায় আসার পর সেই ধারা অব্যাহত থাকবে কি না তা নিয়ে উদ্বেগ তৈরি রয়েছে অনেকের মনে।

আরও পড়ুন>>
পশ্চিমবঙ্গে ‘১৪ বছরের কম বয়সী’ পশু কোরবানি দেওয়া যাবে না
৫ রুপিতে ভরপেট খাবার, মমতার সেই ‘মা ক্যান্টিন’ বন্ধ
ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে হেনস্তা, জোর করে ‘জয় শ্রীরাম’ স্লোগান

এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে উত্তর ২৪ পরগনা জেলার নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং বলেন, ‘নামাজ পড়তে পারবে, কিন্তু রাস্তায় পড়া যাবে না। রাস্তায় নামাজ পড়া ঠিক না। মসজিদে যত ইচ্ছা নামাজ পড়ুক, কোনো অসুবিধা নেই। কিন্তু রাস্তায় মানুষের পথ রোধ করে কীভাবে নামাজ পড়তে পারে?’

ডিডি/কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow