মহাখালীতে শিশু রোজাদারদের মাঝে ছাত্রদলের উপহার বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর মহাখালী এলাকার বিভিন্ন মসজিদে শিশু রোজাদারদের উৎসাহিত করতে বিশেষ উপহার বিতরণ করেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তস্পন্দন’। বুধবার (৪ মার্চ) বিকেলে এই ব্যতিক্রমী উদ্যোগটি বাস্তবায়ন করা হয়। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. এম এ তাইফুল হক। তিনি একইসঙ্গে রক্তস্পন্দন ওয়েবসাইটের ডেপুটি কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন। শিশুদের ধর্মীয় ইবাদতে উদ্বুদ্ধ করার বিষয়ে ডা. তাইফুল হক বলেন, ছোটবেলা থেকেই শিশুদের রোজার মতো ইবাদতে আগ্রহী করে তোলার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আমরা চাই তারা আনন্দের সঙ্গে ইসলামের নিয়ম-কানুন শিখুক। ছোট্ট রোজাদারদের জন্য প্রতিটি উপহারের ব্যাগে ছিল, টুপি, তসবিহ, সুগন্ধি আতর, চকলেট ও পুষ্টিকর ড্রাই ফ্রুটস। উপহার বিতরণকালে ডা. তাইফুল হকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আবদুল্লাহ হাসনাত, সালাউদ্দিন শাহিন বাঁধনসহ সংগঠনের অন্যান্য নেতারা। মসজিদে উপস্থিত সাধারণ মুসল্লিরা ছাত্রদলের এই মানবিক ও ধর
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর মহাখালী এলাকার বিভিন্ন মসজিদে শিশু রোজাদারদের উৎসাহিত করতে বিশেষ উপহার বিতরণ করেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তস্পন্দন’। বুধবার (৪ মার্চ) বিকেলে এই ব্যতিক্রমী উদ্যোগটি বাস্তবায়ন করা হয়।
এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. এম এ তাইফুল হক। তিনি একইসঙ্গে রক্তস্পন্দন ওয়েবসাইটের ডেপুটি কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন।
শিশুদের ধর্মীয় ইবাদতে উদ্বুদ্ধ করার বিষয়ে ডা. তাইফুল হক বলেন, ছোটবেলা থেকেই শিশুদের রোজার মতো ইবাদতে আগ্রহী করে তোলার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আমরা চাই তারা আনন্দের সঙ্গে ইসলামের নিয়ম-কানুন শিখুক।
ছোট্ট রোজাদারদের জন্য প্রতিটি উপহারের ব্যাগে ছিল, টুপি, তসবিহ, সুগন্ধি আতর, চকলেট ও পুষ্টিকর ড্রাই ফ্রুটস। উপহার বিতরণকালে ডা. তাইফুল হকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আবদুল্লাহ হাসনাত, সালাউদ্দিন শাহিন বাঁধনসহ সংগঠনের অন্যান্য নেতারা।
মসজিদে উপস্থিত সাধারণ মুসল্লিরা ছাত্রদলের এই মানবিক ও ধর্মীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা জানান, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এমন সৃজনশীল ও সামাজিক কাজ সাধারণ মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলে। এমন উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
What's Your Reaction?