মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় শিশু নিহত, আহত মা

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় মোনতাসির আহমেদ (৯) নামের এক শিশু নিহত ও তার মা রুজিনা বেগম (৪১) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল পৌনে ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা খালাসি মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত মোনতাসির চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আবদুল মতিনের নাতি। তাদের মূল বাড়ি পাবনা জেলায় হলেও তারা পরিবারসহ ঢাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। প্রত্যক্ষদর্শী নাজমুল হাসান শিপলু ও স্থানীয় সূত্রে জানা গেছে, জন্মনিবন্ধনে ভুল সংশোধন করতে বৃহস্পতিবার দুপুরে রুজিনা বেগম ঘোলপাশা ইউপি কার্যালয়ে আসেন। সেখানে প্রয়োজনীয় কাজ শেষে চৌদ্দগ্রাম পৌর এলাকার শ্রীপুরে পরিচিত এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মহাসড়কের উঠতেই যাত্রীবাহী বাসের ধাক্কায় রুজিনা বেগম ও মোনতাসির আহমেদ গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মোনতাসির আহমেদকে মৃত ঘোষণা করেন। তার মা রুজিনা বেগমকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভ

মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় শিশু নিহত, আহত মা

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় মোনতাসির আহমেদ (৯) নামের এক শিশু নিহত ও তার মা রুজিনা বেগম (৪১) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল পৌনে ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা খালাসি মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোনতাসির চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আবদুল মতিনের নাতি। তাদের মূল বাড়ি পাবনা জেলায় হলেও তারা পরিবারসহ ঢাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী নাজমুল হাসান শিপলু ও স্থানীয় সূত্রে জানা গেছে, জন্মনিবন্ধনে ভুল সংশোধন করতে বৃহস্পতিবার দুপুরে রুজিনা বেগম ঘোলপাশা ইউপি কার্যালয়ে আসেন। সেখানে প্রয়োজনীয় কাজ শেষে চৌদ্দগ্রাম পৌর এলাকার শ্রীপুরে পরিচিত এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মহাসড়কের উঠতেই যাত্রীবাহী বাসের ধাক্কায় রুজিনা বেগম ও মোনতাসির আহমেদ গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মোনতাসির আহমেদকে মৃত ঘোষণা করেন। তার মা রুজিনা বেগমকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবুল হাশেম বলেন, দুর্ঘটনার শিকার এক শিশুকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়েছে। তার মাকে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক নজির আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত লাশ ফাঁড়িতে নেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow