মা হতে চলেছেন কারিশমা তান্না
মা হতে চলেছেন হিন্দি টেলিভিশনের হার্টথ্রব অভিনেত্রী কারিশমা তান্না। ৪২ বছর বয়সে প্রথম সন্তানের মা হতে চলেছেন তিনি। গত কয়েক মাস ধরে তার ঢিলেঢালা পোশাক আর শরীরী ভাষা দেখে ভক্তদের মনে যে প্রশ্ন দানা বেঁধেছিল, সোমবার (৬ এপ্রিল) নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টের মাধ্যমে অভিনেত্রী নিজেই এ খবরটি নিশ্চিত করেন। কারিশমার প্রকাশিত সেই পোস্টের ছবিতে ঢিলেঢালা পোশাকে তার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল। ছবির ক্যাপশনে তিনি লেখেন, একটি অলৌকিক ঘটনা। জীবনের সেরা উপহার পেতে যাচ্ছি আমরা। আমাদের ছোট পরিবার এবার আরও বড় হতে চলেছে। গত কয়েক মাস ধরে তার পোশাক ও শারীরিক পরিবর্তন দেখে ভক্তদের মনে যে জল্পনা তৈরি হয়েছিল, এই বার্তার মাধ্যমে অভিনেত্রী নিজেই তাতে সিলমোহর দিলেন। কারিশমার এই ঘোষণায় মৌনি রায়, হিনা খান এবং একতা কাপুরসহ বলিউডের অনেক তারকা অভিনন্দন জানিয়েছেন। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ব্যবসায়ী বরুণ বাঙ্গেরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কারিশমা। বিয়ের দুই বছরের মাথায় তাদের ঘরে নতুন অতিথির আগমনের খবরটি এই দম্পতির সংসারে নতুন আনন্দ বয়ে এনেছে। উল্লেখ্য, জনপ্রিয় ধারাবাহিক ‘কিউকি
মা হতে চলেছেন হিন্দি টেলিভিশনের হার্টথ্রব অভিনেত্রী কারিশমা তান্না। ৪২ বছর বয়সে প্রথম সন্তানের মা হতে চলেছেন তিনি। গত কয়েক মাস ধরে তার ঢিলেঢালা পোশাক আর শরীরী ভাষা দেখে ভক্তদের মনে যে প্রশ্ন দানা বেঁধেছিল, সোমবার (৬ এপ্রিল) নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টের মাধ্যমে অভিনেত্রী নিজেই এ খবরটি নিশ্চিত করেন।
কারিশমার প্রকাশিত সেই পোস্টের ছবিতে ঢিলেঢালা পোশাকে তার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল। ছবির ক্যাপশনে তিনি লেখেন, একটি অলৌকিক ঘটনা। জীবনের সেরা উপহার পেতে যাচ্ছি আমরা। আমাদের ছোট পরিবার এবার আরও বড় হতে চলেছে।
গত কয়েক মাস ধরে তার পোশাক ও শারীরিক পরিবর্তন দেখে ভক্তদের মনে যে জল্পনা তৈরি হয়েছিল, এই বার্তার মাধ্যমে অভিনেত্রী নিজেই তাতে সিলমোহর দিলেন।
কারিশমার এই ঘোষণায় মৌনি রায়, হিনা খান এবং একতা কাপুরসহ বলিউডের অনেক তারকা অভিনন্দন জানিয়েছেন। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ব্যবসায়ী বরুণ বাঙ্গেরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কারিশমা। বিয়ের দুই বছরের মাথায় তাদের ঘরে নতুন অতিথির আগমনের খবরটি এই দম্পতির সংসারে নতুন আনন্দ বয়ে এনেছে।
উল্লেখ্য, জনপ্রিয় ধারাবাহিক ‘কিউকি সাস ভি কভি বহু থি’র মাধ্যমে ক্যারিয়ার শুরু করা কারিশমা তান্না ‘বিগ বস’ এবং সাম্প্রতিক আলোচিত ওয়েব সিরিজ ‘স্কুপ’-এ অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত।
What's Your Reaction?