মাগুরায় দুপক্ষের তুমুল সংঘর্ষ

মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ৩৫টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামে এ ঘটনা ঘটে।  স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের ইয়াকুব মণ্ডল ও স্থানীয় মাহমুদুল হাসান টিটো সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল।  বিরোধের জেরে রবিবার বিকেলে লাঙ্গলবাঁধ বাজার হতে বাড়ি ফেরার সময় চাকদাহ ব্রিজের নিকট পৌঁছালে ইয়াকুব মণ্ডলের সমর্থক, মাহমুদুল হাসান টিটোর সমর্থক রাকিব শেখকে মারার জন্য ধাওয়া করে এবং রাত ৮টার দিকে হাফিজার, আমিন উদ্দিন, পাঞ্জাব আলীসহ অন্তত ২০ জনের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।  এ সময় মাহমুদুল হাসান টিটোর সমর্থক হামিদা বেগম (২৫) ও সুমি বেগম (৩৫) মারাত্মক আহত হয়। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।  পাল্টা হামলায় মাহমুদুল হাসান টিটোর সমর্থকেরা ইয়াকুব মণ্ডলের সমর্থক মিজানুর রহমান, হাসেম, তারিকুল, শামসুসহ

মাগুরায় দুপক্ষের তুমুল সংঘর্ষ
মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ৩৫টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামে এ ঘটনা ঘটে।  স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের ইয়াকুব মণ্ডল ও স্থানীয় মাহমুদুল হাসান টিটো সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল।  বিরোধের জেরে রবিবার বিকেলে লাঙ্গলবাঁধ বাজার হতে বাড়ি ফেরার সময় চাকদাহ ব্রিজের নিকট পৌঁছালে ইয়াকুব মণ্ডলের সমর্থক, মাহমুদুল হাসান টিটোর সমর্থক রাকিব শেখকে মারার জন্য ধাওয়া করে এবং রাত ৮টার দিকে হাফিজার, আমিন উদ্দিন, পাঞ্জাব আলীসহ অন্তত ২০ জনের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।  এ সময় মাহমুদুল হাসান টিটোর সমর্থক হামিদা বেগম (২৫) ও সুমি বেগম (৩৫) মারাত্মক আহত হয়। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।  পাল্টা হামলায় মাহমুদুল হাসান টিটোর সমর্থকেরা ইয়াকুব মণ্ডলের সমর্থক মিজানুর রহমান, হাসেম, তারিকুল, শামসুসহ অন্তত ১৫ জনের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।  ভাঙচুর ও লুটপাটের শিকার মাহমুদুল হাসান টিটোর সমর্থক ওমর আলী বলেন, ইয়াকুব মণ্ডলের সমর্থক মোজাম্মেল, হামিদুল, আকিদুল আশেপাশে গ্রামের ২'শ থেকে ৩'শ লোকজন নিয়ে আমাদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। আমার বেটার বউকে মেরে ২-পা ভেঙে দিয়েছে। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।  ইয়াকুব মণ্ডলের সমর্থক শরিফুল শেখের স্ত্রী সালমা বেগম বলেন, বাজারে কারা নাকি দাবাড়াইছে শুনলাম। তারপর দেখি সবাই ঢাল, সর্কি গোছাচ্ছে। পরে আড়ুম-দুড়ুম করে আমাদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করে। আমি এ ঘটনার সঠিক বিচার চাই। শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মো. শাহীন মিয়া বলেন, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow