মাথায় বল নিষিদ্ধ! যুব একাডেমিতে নতুন নিয়ম চালু করলো কোমো

বড় ধরনের এক পরিবর্তন এনেছে ইতালির সিরি’আর ক্লাব কোমো তাদের যুব একাডেমিতে। সেখানকার খেলোয়াড়দের হেড করা নিষিদ্ধ করেছে ক্লাবটি উপযুক্ত বয়স ও প্রস্তুতিতে না পৌঁছানো পর্যন্ত। মূলত এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মস্তিষ্কে অপ্রয়োজনীয় আঘাতের ঝুঁকি কমাতে। তরুণ ফুটবলারদের দীর্ঘমেয়াদি কারিগরি দক্ষতা উন্নয়নের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে। পরে ধাপে ধাপে নিয়ন্ত্রিত পরিবেশে তাদের হেড করার কৌশল শেখানো হবে। ক্লাবটির সদস্য ও সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার রাফায়েল ভারানে বলেন, ‘ফুটবলে মাথায় আঘাতের বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখা উচিত। শিশুদের মস্তিষ্ক তখনো বিকাশমান থাকে, তাই তাদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। পরে সঠিক সময় এলে নিয়ন্ত্রিতভাবে হেড শেখানো হবে।’ নতুন নিয়ম কী? অনূর্ধ্ব-১১ বয়সভিত্তিক দলে হেড সম্পূর্ণ নিষিদ্ধ। কর্নারের পরিবর্তে নিচু থ্রো-ইনের মাধ্যমে খেলা শুরু হবে। অনূর্ধ্ব-১২ থেকে ধীরে ধীরে হেড শেখানো হবে। শুরুতে ব্যবহার করা হবে হালকা রাবারের বল। মাসে সর্বোচ্চ একবার হেডিং অনুশীলন করা যাবে। প্রতি অনুশীলনে সর্বোচ্চ পাঁচবার হেড করার অনুমতি থাকবে। সব বয়সভিত্তিক দলে অপ্রয়

মাথায় বল নিষিদ্ধ! যুব একাডেমিতে নতুন নিয়ম চালু করলো কোমো

বড় ধরনের এক পরিবর্তন এনেছে ইতালির সিরি’আর ক্লাব কোমো তাদের যুব একাডেমিতে। সেখানকার খেলোয়াড়দের হেড করা নিষিদ্ধ করেছে ক্লাবটি উপযুক্ত বয়স ও প্রস্তুতিতে না পৌঁছানো পর্যন্ত।

মূলত এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মস্তিষ্কে অপ্রয়োজনীয় আঘাতের ঝুঁকি কমাতে। তরুণ ফুটবলারদের দীর্ঘমেয়াদি কারিগরি দক্ষতা উন্নয়নের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে। পরে ধাপে ধাপে নিয়ন্ত্রিত পরিবেশে তাদের হেড করার কৌশল শেখানো হবে।

ক্লাবটির সদস্য ও সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার রাফায়েল ভারানে বলেন, ‘ফুটবলে মাথায় আঘাতের বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখা উচিত। শিশুদের মস্তিষ্ক তখনো বিকাশমান থাকে, তাই তাদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। পরে সঠিক সময় এলে নিয়ন্ত্রিতভাবে হেড শেখানো হবে।’

নতুন নিয়ম কী?

অনূর্ধ্ব-১১ বয়সভিত্তিক দলে হেড সম্পূর্ণ নিষিদ্ধ।

কর্নারের পরিবর্তে নিচু থ্রো-ইনের মাধ্যমে খেলা শুরু হবে।

অনূর্ধ্ব-১২ থেকে ধীরে ধীরে হেড শেখানো হবে।

শুরুতে ব্যবহার করা হবে হালকা রাবারের বল।

মাসে সর্বোচ্চ একবার হেডিং অনুশীলন করা যাবে।

প্রতি অনুশীলনে সর্বোচ্চ পাঁচবার হেড করার অনুমতি থাকবে।

সব বয়সভিত্তিক দলে অপ্রয়োজনীয় ও বারবার হেডিং অনুশীলন কমাতে হবে।

অতিরিক্ত শক্ত করে বাতাস ভরা বল ব্যবহারও এড়িয়ে চলবেন কোচরা।

মাথায় আঘাতজনিত দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে কোমো। ইতালির অন্যতম প্রথম ক্লাব হিসেবে এত কঠোর নীতি গ্রহণ করে আলোচনায় এসেছে তারা।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow