মাদক আনতে গিয়ে বিএসএফের হাতে তিন যুবক আটক
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পারগোপালপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে মাদক আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর হাতে তিন যুবক আটক হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার যাদবপুর ইউপির পারগোপালপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক ব্যক্তিরা হলেন, পারগোপালপুর গ্রামের গনি মিয়ার ছেলে শাহিন (২২), একই গ্রামের বাক্কা মিয়ার ছেলে সোহাগ (২৭) এবং কানাইডাঙ্গা গ্রামের হযরত আলীর ছেলে হৃদয় (১৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তিন যুবক সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মাদক সংগ্রহের চেষ্টা করছিলেন। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করেন। যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিন যুবক অবৈধভাবে ভারতে প্রবেশ করে মাদক আনার চেষ্টাকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)এর হাতে আটক হয়েছেন। মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, তারা মাদক আনতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছেন। বিষয়টি নিয়ে আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের অবস্থার
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পারগোপালপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে মাদক আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর হাতে তিন যুবক আটক হয়েছেন।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার যাদবপুর ইউপির পারগোপালপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, পারগোপালপুর গ্রামের গনি মিয়ার ছেলে শাহিন (২২), একই গ্রামের বাক্কা মিয়ার ছেলে সোহাগ (২৭) এবং কানাইডাঙ্গা গ্রামের হযরত আলীর ছেলে হৃদয় (১৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তিন যুবক সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মাদক সংগ্রহের চেষ্টা করছিলেন। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।
যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
তিন যুবক অবৈধভাবে ভারতে প্রবেশ করে মাদক আনার চেষ্টাকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)এর হাতে আটক হয়েছেন।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, তারা মাদক আনতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছেন। বিষয়টি নিয়ে আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের অবস্থার খোঁজখবর নিয়েছি। তারা বর্তমানে বিএসএফের হেফাজতে রয়েছে এবং সুস্থ আছে।
What's Your Reaction?