মাদক ব্যবসার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে যুবদল নেতার হুমকি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদক ব্যবসার সংবাদ প্রকাশ করায় জামিনে মুক্ত হয়ে এক সাংবাদিককে হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে যুবদল নেতা জুয়েল রানার বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে মোবাইল ফোনে আজ কের পত্রিকা ও সম য়ের কন্ঠস্বরের বালিয়াডাঙ্গী প্রতিনিধি আল মামুন জীবনকে প্রাণনাশের হুমকি ও তার পরিবারকে জড়িয়ে অশ্লীল গালিগালাজ করেন ভানোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুয়েল রানা। এ ঘটনায় সাংবাদিক আল মামুন জীবন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।সাংবাদিক আল মামুন জীবন জানান, গত ১১ মে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার হয়েছিলেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ভানোর ইউনিয়নের নেংটিহারা নয়াবস্তী গ্রামের আবুল হোসেনের ছেলে জুয়েল রানা। বালিয়াডাঙ্গী থানা পুলিশ তাকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠায়। সেই খবর ছবিসহ সামাজিক মাধ্যম ও অনলাইন গণমাধ্যমে প্রকাশ করেন সাংবাদিক আল মামুন জীবন। জামিনে বেরিয়ে মঙ্গলবার দুপুরে জুয়েল তার মোবাইল ফোন থেকে আল মামুন জীবনের মোবাইলে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন।এ ঘটনার পর থেকে স্থানীয় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে জুয়েলকে অবিলম্বে গ্রেফতার

মাদক ব্যবসার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে যুবদল নেতার হুমকি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদক ব্যবসার সংবাদ প্রকাশ করায় জামিনে মুক্ত হয়ে এক সাংবাদিককে হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে যুবদল নেতা জুয়েল রানার বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে মোবাইল ফোনে আজ কের পত্রিকা ও সম য়ের কন্ঠস্বরের বালিয়াডাঙ্গী প্রতিনিধি আল মামুন জীবনকে প্রাণনাশের হুমকি ও তার পরিবারকে জড়িয়ে অশ্লীল গালিগালাজ করেন ভানোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুয়েল রানা। এ ঘটনায় সাংবাদিক আল মামুন জীবন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সাংবাদিক আল মামুন জীবন জানান, গত ১১ মে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার হয়েছিলেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ভানোর ইউনিয়নের নেংটিহারা নয়াবস্তী গ্রামের আবুল হোসেনের ছেলে জুয়েল রানা। বালিয়াডাঙ্গী থানা পুলিশ তাকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠায়। সেই খবর ছবিসহ সামাজিক মাধ্যম ও অনলাইন গণমাধ্যমে প্রকাশ করেন সাংবাদিক আল মামুন জীবন। জামিনে বেরিয়ে মঙ্গলবার দুপুরে জুয়েল তার মোবাইল ফোন থেকে আল মামুন জীবনের মোবাইলে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন।

এ ঘটনার পর থেকে স্থানীয় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে জুয়েলকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন। স্থানীয় আরেক সাংবাদিক জয়নাল আবেদিন জানান, তাকেও দুদিন আগে জুয়েলসহ তার লোকজন ফোন করে ফেসবুকে নিউজের লিংক মুছে ফেলতে বাধ্য করেন। তিনি বিষয়টি প্রেস ক্লাবের নেতাদের অবগত করেছেন।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ বলেন, "মাদক ব্যবসায়ীরা যদি সাংবাদিকদের হুমকির মুখে রাখে এবং দ্রুত জামিনে বেরিয়ে সংবাদ প্রকাশে বাধা দেয়, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে আমরা কঠোর আন্দোলনে যাবো।"

বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম জানিয়েছেন, "মাদক নির্মূলে সাংবাদিক ও পুলিশ একসাথে কাজ করছে। মাদক ব্যবসার সাথে জড়িত, মামলা থাকার পরেও জুয়েল জামিনে বেরিয়ে গণমাধ্যম কর্মীদের হুমকি দিয়েছে। আমরা অভিযোগ গ্রহণ করেছি এবং পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।"

বালিয়াডাঙ্গী উপজেলায় যুবদলের দুটি গ্রুপ রয়েছে। দুটি গ্রুপই জুয়েলকে তাদের সদস্য হিসেবে মানতে নারাজ হওয়ায় কেউ তার বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow