মাদক শুধু পরিবার নয় গোটা সমাজকে ধ্বংস করে দেয়: গণপূর্তমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, মাদক শুধু একটি ব্যক্তি কিংবা পরিবারকে নয় বরং গোটা সমাজকে ধ্বংস করে দেয়। মঙ্গলবার (১১ আগস্ট) কুমিল্লা টাউন হল মাঠে জেলা পুলিশ আয়োজিত মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণপূর্তমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। শিগগিরই মাদকের বিরুদ্ধে আমাদের সরকার কঠোরতম আইন প্রণয়ন করতে যাচ্ছে। মাদকের ভয়াল ছোবল থেকে কিশোর ও যুবক সমাজকে মুক্ত করতে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালু করা এবং মাদকের বিস্তার রোধে আইনের সঠিক প্রয়োগ করা আমাদের সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার।’ তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমার একটি সুষ্ঠ অবস্থান রয়েছে। নির্বাচনের আগে প্রতিটি নির্বাচনী সভায় ওয়াদা করেছিলাম যে, আমি এমপি হই বা না হই মাদকের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার থাকবো এবং যুদ্ধ চালিয়ে যাব। আজকে সরকারের একজন মন্ত্রী হয়েও একই কথা বলছি। আমাদের সরকার মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাবে। আমাদের সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কুমিল্লা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কোনো ছাড়

মাদক শুধু পরিবার নয় গোটা সমাজকে ধ্বংস করে দেয়: গণপূর্তমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, মাদক শুধু একটি ব্যক্তি কিংবা পরিবারকে নয় বরং গোটা সমাজকে ধ্বংস করে দেয়।

মঙ্গলবার (১১ আগস্ট) কুমিল্লা টাউন হল মাঠে জেলা পুলিশ আয়োজিত মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণপূর্তমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। শিগগিরই মাদকের বিরুদ্ধে আমাদের সরকার কঠোরতম আইন প্রণয়ন করতে যাচ্ছে। মাদকের ভয়াল ছোবল থেকে কিশোর ও যুবক সমাজকে মুক্ত করতে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালু করা এবং মাদকের বিস্তার রোধে আইনের সঠিক প্রয়োগ করা আমাদের সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার।’

তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমার একটি সুষ্ঠ অবস্থান রয়েছে। নির্বাচনের আগে প্রতিটি নির্বাচনী সভায় ওয়াদা করেছিলাম যে, আমি এমপি হই বা না হই মাদকের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার থাকবো এবং যুদ্ধ চালিয়ে যাব। আজকে সরকারের একজন মন্ত্রী হয়েও একই কথা বলছি। আমাদের সরকার মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাবে। আমাদের সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কুমিল্লা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কোনো ছাড় না কোনো নীতি দেওয়ার ঘোষণা

মন্ত্রী বলেন, ‘আমাদের জেলার সঙ্গে সীমান্ত রয়েছে। সীমান্তকে কাজে লাগিয়ে মাদক কারবারিরা চোরাচালানির পথ বেছে নিয়েছে। সীমান্ত লাগোয়া গ্রামগুলো দিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ নানা ধরনের মাদকদ্রব্য দেশে প্রবেশ করছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই আমাদের সরকার ও প্রশাসন এ অপরাধচক্র ভেঙে দিতে দৃঢ় প্রতিজ্ঞা।’

তিনি বলেন, কুমিল্লাকে কোনোভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেওয়া হবে না। মাদককে সমাজ থেকে সম্পূর্ণভাবে নির্মূল করতে হলে সামাজিকভাবে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

জেলা পুলিশ আয়োজিত মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালির সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ পিপিএম, জেলা প্রশাসক রোজী আকতার, সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow