মাদকের টাকার জন্য মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের টাকার জন্য মা ও পরিবারের সদস্যদের মারধরের অপরাধে ইমাম হোসেন (২৫) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ৯ নম্বর সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইমাম হোসেন ওই গ্রামের শফিউল আলম বাড়ির মৃত নুরুল আলমে ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদকসেবী ইমাম মাদক কেনার জন্য মা কহিনুর বেগমসহ পরিবারের সদস্যদের মারধর করতেন। তার অত্যাচারে পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে ওঠেন। খবর পেয়ে সোমবার তাদের বাড়িতে গিয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন। মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। এম মাঈন উদ্দিন/এসআর/এএসএম

মাদকের টাকার জন্য মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের টাকার জন্য মা ও পরিবারের সদস্যদের মারধরের অপরাধে ইমাম হোসেন (২৫) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ৯ নম্বর সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইমাম হোসেন ওই গ্রামের শফিউল আলম বাড়ির মৃত নুরুল আলমে ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদকসেবী ইমাম মাদক কেনার জন্য মা কহিনুর বেগমসহ পরিবারের সদস্যদের মারধর করতেন। তার অত্যাচারে পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে ওঠেন। খবর পেয়ে সোমবার তাদের বাড়িতে গিয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন।

মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এম মাঈন উদ্দিন/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow