মানিকগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা স্থগিত

হবিগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এনসিপি মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম। দলীয় সূত্রে জানা যায়, দেশব্যাপী আয়োজিত জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেল সাড়ে ৫টায় মানিকগঞ্জে পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ দলের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণের কথা ছিল। তবে হবিগঞ্জের ঘটনার কারণে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মানিকগঞ্জের কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা হবিগঞ্জে যাবেন। তার জন্য মানিকগঞ্জের জুলাই পদযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কর্মসূচি পুনর্নির্ধারণ করা হলে নতুন তারিখ ও সময় সবাইকে জানিয়ে দেওয়া হবে। মো. সজল আ

মানিকগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা স্থগিত

হবিগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এনসিপি মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম।

দলীয় সূত্রে জানা যায়, দেশব্যাপী আয়োজিত জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেল সাড়ে ৫টায় মানিকগঞ্জে পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ দলের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণের কথা ছিল। তবে হবিগঞ্জের ঘটনার কারণে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মানিকগঞ্জের কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা হবিগঞ্জে যাবেন। তার জন্য মানিকগঞ্জের জুলাই পদযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কর্মসূচি পুনর্নির্ধারণ করা হলে নতুন তারিখ ও সময় সবাইকে জানিয়ে দেওয়া হবে।

মো. সজল আলী/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow