মানিকগঞ্জে জবির বাসে হামলা, চালক-শিক্ষার্থীসহ আহত অন্তত ১০

স্থানীয়দের সঙ্গে বিরোধের জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী ‘কালীগঙ্গা’ পরিবহনের একটি বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে চালকসহ অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রসাশন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বাসটি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বনদক্ষিণ বাজার এলাকায় পৌঁছালে স্থানীয়দের হামলার মুখে পড়ে।   জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) পরিবহন সম্পাদক মাহিদ হোসেন বাসে হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। আমি বাইকে আছি, ঢাকা ইউনিভার্সিটি পার হয়েছি। এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি, চালকসহ অনেকেই আহত হয়েছে। একজনের মাথা ফেটেছে। অনেকে আহত হয়েছে। জবির পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক বলেন, মানিকগঞ্জে আমাদের একটি বাসে স্থানীয়রা সন্ত্রাসী কায়দায় হামলা করেছে। বাসের গ্লাস ভাঙচুর করেছে। আনুমানিক ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে। দুজনের অবস্থা গুরুতর। আরও পড়ুন জবির পুরোহিতকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, ভোরে ফেলে রেখে যায় বাসার গেটে বাসে শিক্ষাথীদের ওপর স্থানীয়দের হামলার কারণ হিসেবে তিনি

মানিকগঞ্জে জবির বাসে হামলা, চালক-শিক্ষার্থীসহ আহত অন্তত ১০

স্থানীয়দের সঙ্গে বিরোধের জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী ‘কালীগঙ্গা’ পরিবহনের একটি বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে চালকসহ অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রসাশন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বাসটি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বনদক্ষিণ বাজার এলাকায় পৌঁছালে স্থানীয়দের হামলার মুখে পড়ে।  

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) পরিবহন সম্পাদক মাহিদ হোসেন বাসে হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। আমি বাইকে আছি, ঢাকা ইউনিভার্সিটি পার হয়েছি। এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি, চালকসহ অনেকেই আহত হয়েছে। একজনের মাথা ফেটেছে। অনেকে আহত হয়েছে।

জবির পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক বলেন, মানিকগঞ্জে আমাদের একটি বাসে স্থানীয়রা সন্ত্রাসী কায়দায় হামলা করেছে। বাসের গ্লাস ভাঙচুর করেছে। আনুমানিক ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে। দুজনের অবস্থা গুরুতর।

বাসে শিক্ষাথীদের ওপর স্থানীয়দের হামলার কারণ হিসেবে তিনি বলেন, হামলার শিকার বাসটি এর আগে একটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করে। কিন্তু অটোরিকশার চালক সাইড না দেওয়ায় শিক্ষার্থীরা বাস থেকে নেমে সম্ভবত ওই চালককে ধাক্কা দেয়। এরই জেরে স্থানীয় লোকজনসহ গাড়িতে হামলা চালানো হয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, সিংগাইর সড়কে একটি দুর্ঘটনা ঘটে। স্থানীয় এ ঘটনায় বাসটিকে টার্গেট করে হামলা চালানো হয়েছে। তবে জবির বাসটি এর সঙ্গে জড়িত নয় বলে নিশ্চিত হয়েছি। তারা (স্থানীয়রা) হয়তো মনে করেছে এ ঘটনায় জবির বাসটি জড়িত।

তিনি আরও বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর আমার সঙ্গে যোগাযোগ করেছেন। ওনারা মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জবির পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক বলেন, এরই মধ্যে আমরা স্থানীয় প্রসাশনের সঙ্গে মামলার বিষয়ে কথা বলেছি। হামলায় যারা নেতৃত্ব দিয়েছিল তাদের কয়েকজন শনাক্ত করেছি। স্থানীয় পুলিশের সঙ্গে কথা হয়েছে। মামলা রুজু হচ্ছে। আমি মানিকগঞ্জে ঘটনাস্থলে যাচ্ছি।

টিএইচকিউ/এমকেআর 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow