মানিকগঞ্জে বাড়তি দামে সিলিন্ডার বিক্রি: ২ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
রমজানের নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে মানিকগঞ্জে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার কাঁচাবাজার ও ফলপট্টি পরিদর্শন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা এবং পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম। এ সময় তারা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, পণ্যের মূল্যতালিকা যাচাই করেন এবং অতিরিক্ত দাম না নেওয়ার নির্দেশনা দেন। দুপুরে পৃথক অভিযানে বেওথা এলাকায় অতিরিক্ত মূল্যে বোতলজাত গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, রমজানকে সামনে রেখে কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়াতে না পারে, সে জন্য নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। অতিরিক্ত দামে বোতলজাত গ্যাস সিলিন্ডার বিক্রির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়ম পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রমজানের নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে মানিকগঞ্জে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার কাঁচাবাজার ও ফলপট্টি পরিদর্শন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা এবং পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম। এ সময় তারা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, পণ্যের মূল্যতালিকা যাচাই করেন এবং অতিরিক্ত দাম না নেওয়ার নির্দেশনা দেন।
দুপুরে পৃথক অভিযানে বেওথা এলাকায় অতিরিক্ত মূল্যে বোতলজাত গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, রমজানকে সামনে রেখে কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়াতে না পারে, সে জন্য নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। অতিরিক্ত দামে বোতলজাত গ্যাস সিলিন্ডার বিক্রির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়ম পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?