মার্কিন তেল কোম্পানিগুলোকে দাম কমানোর আহ্বান ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির তেল কোম্পানিগুলোর প্রতি আবারও জ্বালানির খুচরা মূল্য কমানোর আহ্বান জানিয়েছেন। সোমবার (০৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শেভরনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইক ওয়ার্থের সমালোচনা করে বলেন, তেল শিল্পে তার প্রশাসনের ভূমিকার যথাযথ স্বীকৃতি দেওয়া হয়নি। ট্রাম্প লেখেন, তিনি সুবিধাজনকভাবে একটি বিষয় উল্লেখ করতে ভুলে গেছেন ট্রাম্প প্রশাসনের দূরদর্শিতা, শক্তি ও স্থিতিশীলতা না থাকলে তেল শিল্প এবং আমাদের দেশ দুটোই ধ্বংস হয়ে যেত এরপর তিনি তেল কোম্পানিগুলোর উদ্দেশে বলেন, ভোক্তাপর্যায়ে খুচরা তেলের দাম এখনই কমান। এর আগে ইরানের বিরুদ্ধে নতুন হামলা থেকে আপাতত সরে এসে দ্রুত একটি সমঝোতার পথে এগোচ্ছেন বলে ট্রাম্প ইঙ্গিত দেন। এরপর সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়। তবে তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না এবং সোমবারও এ ধরনের কোনো বৈঠকের পরিকল্পনা নেই। সূত্র : আল জাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow