মালদ্বীপে কেয়া পায়েলের রোমাঞ্চকর অবকাশ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল আবারও আলোচনায়। এবার কোনো নাটক বা নতুন কাজ নয়, বরং মালদ্বীপে কাটানো অবকাশযাপনের স্মৃতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হয়েছেন তিনি। সেই সফরের একটি ভিডিও প্রকাশ করে ভক্তদের উদ্দেশে দিয়েছেন জীবনকে নিজের মতো করে উপভোগ করার বার্তা। মঙ্গলবার (২১ জুলাই) নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নীল জলরাশি আর মনোমুগ্ধকর প্রকৃতির মাঝে দারুণ সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। কখনও সমুদ্রসৈকতে হেঁটে বেড়াচ্ছেন, কখনও প্যারাসেইলিংয়ের রোমাঞ্চ উপভোগ করছেন। আবার স্কুবা ডাইভিংয়ের মাধ্যমে সমুদ্রের নিচের সৌন্দর্যও উপভোগ করতে দেখা যায় তাকে। পুরো ভিডিওজুড়ে ছিল ছুটির আনন্দ আর প্রকৃতির সৌন্দর্যের মেলবন্ধন। ভিডিওটির ক্যাপশনে কেয়া পায়েল লিখেছেন, ‘মন যেটা চায়, সেটাই করো। জীবন তো একটাই।’ তার এই সংক্ষিপ্ত বার্তা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। অনেকে মন্তব্য করেছেন, ব্যস্ত জীবনের মাঝেও নিজের জন্য সময় বের করে নেওয়ার এমন আহ্বান অনুপ্রেরণাদায়ক। আবার কেউ কেউ বলেছেন, স্বপ্ন পূরণের পাশাপাশি বাস্তবতাকেও গুরুত্ব দিতে হয়।  এর আগে মালদ্বীপ সফরের বিভিন্ন ছবি ও ভিডি

মালদ্বীপে কেয়া পায়েলের রোমাঞ্চকর অবকাশ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল আবারও আলোচনায়। এবার কোনো নাটক বা নতুন কাজ নয়, বরং মালদ্বীপে কাটানো অবকাশযাপনের স্মৃতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হয়েছেন তিনি। সেই সফরের একটি ভিডিও প্রকাশ করে ভক্তদের উদ্দেশে দিয়েছেন জীবনকে নিজের মতো করে উপভোগ করার বার্তা।

মঙ্গলবার (২১ জুলাই) নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নীল জলরাশি আর মনোমুগ্ধকর প্রকৃতির মাঝে দারুণ সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। কখনও সমুদ্রসৈকতে হেঁটে বেড়াচ্ছেন, কখনও প্যারাসেইলিংয়ের রোমাঞ্চ উপভোগ করছেন। আবার স্কুবা ডাইভিংয়ের মাধ্যমে সমুদ্রের নিচের সৌন্দর্যও উপভোগ করতে দেখা যায় তাকে। পুরো ভিডিওজুড়ে ছিল ছুটির আনন্দ আর প্রকৃতির সৌন্দর্যের মেলবন্ধন।

ভিডিওটির ক্যাপশনে কেয়া পায়েল লিখেছেন, ‘মন যেটা চায়, সেটাই করো। জীবন তো একটাই।’ তার এই সংক্ষিপ্ত বার্তা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। অনেকে মন্তব্য করেছেন, ব্যস্ত জীবনের মাঝেও নিজের জন্য সময় বের করে নেওয়ার এমন আহ্বান অনুপ্রেরণাদায়ক। আবার কেউ কেউ বলেছেন, স্বপ্ন পূরণের পাশাপাশি বাস্তবতাকেও গুরুত্ব দিতে হয়। 

এর আগে মালদ্বীপ সফরের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন কেয়া। বিশেষ করে একটি ভিডিওতে এক তরুণের সঙ্গে তাকে দেখা যাওয়ায় সামাজিক মাধ্যমে নতুন করে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়। তবে এসব গুঞ্জন নিয়ে অভিনেত্রীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

উল্লেখ্য, কেয়া পায়েল বর্তমানে বাংলাদেশের টেলিভিশন অঙ্গনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ তার ‘মেহরীন’ চরিত্রটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পাশাপাশি নিয়মিত নাটক, বিজ্ঞাপন ও বিভিন্ন বিশেষ আয়োজনে কাজ করে যাচ্ছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow