মালদ্বীপে স্ট্রোক করে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

মালদ্বীপে মো. শেখ ফরিদ (৪৫) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। মৃত মো. শেখ ফরিদের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের নশা মিয়ার ছেলে। বৃহস্পতিবার (৩০ জুলাই) স্থানীয় সময় রাত ১০টার দিকে রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের আত্মীয় ও মালদ্বীপ প্রবাসী মো. বাপ্পি জানান, প্রায় দুই বছর আগে কর্মসংস্থানের উদ্দেশ্যে শেখ ফরিদ মালদ্বীপে যান। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে সহকর্মীরা তাকে হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি তাদের জানা রয়েছে। মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সমন্বয় মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম জানান, প্রবাসীর মৃত্যুর বিষয়টি কেউ আমাদের জানায়নি। আমরা খবর নেব।

মালদ্বীপে স্ট্রোক করে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

মালদ্বীপে মো. শেখ ফরিদ (৪৫) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। মৃত মো. শেখ ফরিদের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের নশা মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) স্থানীয় সময় রাত ১০টার দিকে রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের আত্মীয় ও মালদ্বীপ প্রবাসী মো. বাপ্পি জানান, প্রায় দুই বছর আগে কর্মসংস্থানের উদ্দেশ্যে শেখ ফরিদ মালদ্বীপে যান। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে সহকর্মীরা তাকে হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি তাদের জানা রয়েছে। মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সমন্বয় মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম জানান, প্রবাসীর মৃত্যুর বিষয়টি কেউ আমাদের জানায়নি। আমরা খবর নেব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow