মিথ্যা ঘোষণা দিয়ে ভারত থেকে রুই মাছ আমদানি
মিথ্যা ঘোষণা দিয়ে ভারত থেকে আমদানি করা রুই মাছের একটি চালান আটক করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে আটক মাছের চালানটি নিলামে তোলা হয়। এর আগে সোমবার রাত ১০টার দিকে বেনাপোল বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড থেকে মাছের চালানটি জব্দ করা হয়।
মাছের আমদানিকারক ঢাকার ‘সাজ্জাত এন্টারপ্রাইজ’ এবং বন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে পাচারের চেষ্টা করছিল সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ‘আলেয়া এন্টারপ্রাইজ’।
এরআগে, গত ১৩ জানুয়ারি মিথ্যা ঘোষণার আমদানি করা ৫ হাজার ৯৪৩ কেজি ইলিশের একটি অবৈধ চালান জব্দ করা হয়েছিল। এতেও সংশ্লিষ্ট ছিল এ চক্রের সদস্যরা।
সূত্র জানায়, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী চক্রের শুল্ক ফাঁকির কারণে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে এক হাজার ১৩ কোটি টাকা রাজস্ব ঘাটতি হয়েছে। এছাড়াও বিনা এন্ট্রিতে একটি সিন্ডিকেট কোটি কোটি টাকার মালামাল শুল্ক না দিয়েই নিয়ে যাচ্ছে।
বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, একটি সিঅ্যান্ডএফ এজেন্ট সামুদ্রিক মাছ ঘোষণা দিয়ে রুই মাছ আমদানি করেছে। পরে মাছবাহী ট্রাকে অভিযান চালিয়ে ১০ প্যাকেজে ৬০০ কেজি রুই মাছ জব্দ করা হয়েছে।
শুল্ক ফাঁকিবাজদের বিরুদ্

শুল্ক ফাঁকিবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।