মিরপুরে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সী এক মেয়ে শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে পাশের ফ্ল্যাটের এক ভাড়াটিয়ার বিরুদ্ধে। নিহত শিশুর নাম লামিসা (৭)। মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার দিকে পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি, রোড-৭-এর ৩৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, নিহত লামিসা আব্দুল হান্নান মোল্লার মেয়ে। প্রাথমিক তথ্যে জানা যায়, একই ভবনের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল (৩২) শিশুটিকে গলা কেটে হত্যা করে। হত্যার পর শিশুটির মাথা তার ঘাড় থেকে বিচ্ছিন্ন করেন তিনি। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পল্লবী থানা পুলিশ, সিআইডি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম শুরু করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ। টিটি/এএমএ

মিরপুরে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সী এক মেয়ে শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে পাশের ফ্ল্যাটের এক ভাড়াটিয়ার বিরুদ্ধে। নিহত শিশুর নাম লামিসা (৭)।

মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার দিকে পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি, রোড-৭-এর ৩৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, নিহত লামিসা আব্দুল হান্নান মোল্লার মেয়ে। প্রাথমিক তথ্যে জানা যায়, একই ভবনের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল (৩২) শিশুটিকে গলা কেটে হত্যা করে। হত্যার পর শিশুটির মাথা তার ঘাড় থেকে বিচ্ছিন্ন করেন তিনি।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পল্লবী থানা পুলিশ, সিআইডি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম শুরু করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।

টিটি/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow