মূল্য তালিকা ও ওজন ঠিক না থাকায় ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ রাখতে এ কার্যক্রম জোরদার করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, পবিত্র রমজান উপলক্ষে মিঠাছরা বাজার, মিরসরাই পৌরবাজারসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল্য তালিকা এবং ওজন ঠিক না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৮ টি মামলায় ৮ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। রমজানে পরিমিত মুনাফায় ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় এবং মূল্য তালিকা প্রদর্শন করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।  তিনি আরও বলেন, অভিযানে মিরসরাই থানা পুলিশ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  জনস্বার্থে এই ধরনের অভিযান অব

মূল্য তালিকা ও ওজন ঠিক না থাকায় ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ রাখতে এ কার্যক্রম জোরদার করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, পবিত্র রমজান উপলক্ষে মিঠাছরা বাজার, মিরসরাই পৌরবাজারসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল্য তালিকা এবং ওজন ঠিক না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৮ টি মামলায় ৮ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। রমজানে পরিমিত মুনাফায় ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় এবং মূল্য তালিকা প্রদর্শন করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। 

তিনি আরও বলেন, অভিযানে মিরসরাই থানা পুলিশ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow