মূল্য পেলেন মোস্তাফিজ, রিশাদের দিকে কেউ তাকালোই না

ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাজি টুর্নামেন্টে দ্য হানড্রেডে দল পেতে নিলামে নাম দিয়েছিলেন ২৩ বাংলাদেশি ক্রিকেটার। তবে নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা হয়েছিল শুধু মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের। বৃহস্পতিবার লন্ডনে হয়ে যাওয়া নিলামে নাম উঠেছিল দুজনেরই। তবে দল পেয়েছেন শুধুই মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজকে ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ডে কিনেছে বার্মিংহাম ফিনিক্স, বাংলাদেশি অর্থমূল্যে যা ১ কোটি ৬৪ লাখ টাকার কিছু বেশি। মোস্তাফিজই প্রথম বাংলাদেশি ক্রিকেটার, যিনি ইংল্যান্ডের এই ফ্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল পেলেন। এর আগে যে পাঁচবার দ্য হানড্রেড মাঠে গড়িয়েছে, ফ্র্যাঞ্চাইজিগুলো প্রতিবারই দল সাজিয়েছে প্লেয়ার ড্রাফট থেকে। টুর্নামেন্ট ইতিহাসে এবারই প্রথম নিলাম অনুষ্ঠিত হলো। সে নিলামে স্পিনারদের টায়ান ওয়ানডে ছিলেন রিশাদ হোসেন। কিন্তু ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যের রিশাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। অথচ, চলতি বছরের জানুয়ারিতে হয়ে যাওযা বিগ ব্যাশেও আলাদাভাবে নজর কেড়েছিলেন রিশাদ। সিডনি সিক্সার্সের কাছে হেরে দল ফাইনালের ওঠার সুযোগ হারালেও হোবার্ট হারিকেনসের জার্সিতে দুর্দান্ত খেলেছেন তিনি।  অভিষে

মূল্য পেলেন মোস্তাফিজ, রিশাদের দিকে কেউ তাকালোই না
ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাজি টুর্নামেন্টে দ্য হানড্রেডে দল পেতে নিলামে নাম দিয়েছিলেন ২৩ বাংলাদেশি ক্রিকেটার। তবে নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা হয়েছিল শুধু মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের। বৃহস্পতিবার লন্ডনে হয়ে যাওয়া নিলামে নাম উঠেছিল দুজনেরই। তবে দল পেয়েছেন শুধুই মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজকে ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ডে কিনেছে বার্মিংহাম ফিনিক্স, বাংলাদেশি অর্থমূল্যে যা ১ কোটি ৬৪ লাখ টাকার কিছু বেশি। মোস্তাফিজই প্রথম বাংলাদেশি ক্রিকেটার, যিনি ইংল্যান্ডের এই ফ্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল পেলেন। এর আগে যে পাঁচবার দ্য হানড্রেড মাঠে গড়িয়েছে, ফ্র্যাঞ্চাইজিগুলো প্রতিবারই দল সাজিয়েছে প্লেয়ার ড্রাফট থেকে। টুর্নামেন্ট ইতিহাসে এবারই প্রথম নিলাম অনুষ্ঠিত হলো। সে নিলামে স্পিনারদের টায়ান ওয়ানডে ছিলেন রিশাদ হোসেন। কিন্তু ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যের রিশাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। অথচ, চলতি বছরের জানুয়ারিতে হয়ে যাওযা বিগ ব্যাশেও আলাদাভাবে নজর কেড়েছিলেন রিশাদ। সিডনি সিক্সার্সের কাছে হেরে দল ফাইনালের ওঠার সুযোগ হারালেও হোবার্ট হারিকেনসের জার্সিতে দুর্দান্ত খেলেছেন তিনি।  অভিষেক আসরেই তিনি রেখেছেন সামর্থ্যের ছাপ। পরিসংখ্যানও দিচ্ছে সাক্ষ্য। ১২ ম্যাচে ১৫ উইকেট দখল করেছিলেন রিশাদ।  ধারাবাহিকতাও ছিল চোখে পড়ার মতো। হোবার্ট হারিকেনসের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার তিনিই। এমনকি সব দল মিলিয়েই এবারের আসরের অন্য কোনো স্পিনার তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি। সমান ১৫ উইকেট নিয়ে ফাইনালের আগপর্যন্ত রিশাদের পাশে ছিলেন কেবল পার্থ স্করচারসের বাঁহাতি স্পিনার কুপার কনোলি ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের লেগ স্পিনার লয়েড পোপ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow