মেসিকে ঘুম পাড়িয়ে বাড়ি পাঠাতে বললেন সাবেক ইংলিশ ফুটবলার

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড ও আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত লড়াই মাঠে গড়ানোর আগেই শুরু হয়ে গেছে কথার যুদ্ধ। নিজের ফুটবল ক্যারিয়ারে কখনো ইংল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি মেসির। দীর্ঘ প্রতীক্ষা এবং শেষ পর্যায়ে এসে বিশ্বকাপের মতো সেমিফাইনালের মঞ্চে এবার ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন তিনি ও তার দল আর্জেন্টিনা। তবে এই ম্যাচে নামার আগেই বাকযুদ্ধ শুরু করেছে ইংলিশ ফুটবলাররা। পিছিয়ে নেই সাবেক ফুটবলাররাও ইংল্যান্ড ও চেলসির সাবেক তারকা জো কোল নিজের পডকাস্ট ‘দ্য রেস্ট ইজ ফুটবল’-এ আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন, ইংল্যান্ডই আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠবে। সেই সঙ্গে তিনি কটাক্ষও করেছেন লিওনেল মেসিকে। জো কোল বলেন, ‘আমরা ওকে (মেসি) ঘুম পাড়িয়ে বাড়ি পাঠাবো। আমরা বিশ্বকাপের ফাইনালে উঠবো। আর্জেন্টিনার শক্তির বিপরীতে আমাদের গতি অনেক বেশি। আমরা ওদের হারাবো। আমার হাড়ে হাড়ে অনুভব করছি।’ সেমিফাইনালের আগে কোলের এই মন্তব্য দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে শেষ হাসি হাসে কারা — মেসির আর্জেন্টিনা, নাকি আত্মবিশ্বাসে ভরপুর ইংল্যান্ড। আরআর/আইএন

মেসিকে ঘুম পাড়িয়ে বাড়ি পাঠাতে বললেন সাবেক ইংলিশ ফুটবলার

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড ও আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত লড়াই মাঠে গড়ানোর আগেই শুরু হয়ে গেছে কথার যুদ্ধ। নিজের ফুটবল ক্যারিয়ারে কখনো ইংল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি মেসির। দীর্ঘ প্রতীক্ষা এবং শেষ পর্যায়ে এসে বিশ্বকাপের মতো সেমিফাইনালের মঞ্চে এবার ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন তিনি ও তার দল আর্জেন্টিনা। তবে এই ম্যাচে নামার আগেই বাকযুদ্ধ শুরু করেছে ইংলিশ ফুটবলাররা। পিছিয়ে নেই সাবেক ফুটবলাররাও

ইংল্যান্ড ও চেলসির সাবেক তারকা জো কোল নিজের পডকাস্ট ‘দ্য রেস্ট ইজ ফুটবল’-এ আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন, ইংল্যান্ডই আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠবে। সেই সঙ্গে তিনি কটাক্ষও করেছেন লিওনেল মেসিকে।

জো কোল বলেন, ‘আমরা ওকে (মেসি) ঘুম পাড়িয়ে বাড়ি পাঠাবো। আমরা বিশ্বকাপের ফাইনালে উঠবো। আর্জেন্টিনার শক্তির বিপরীতে আমাদের গতি অনেক বেশি। আমরা ওদের হারাবো। আমার হাড়ে হাড়ে অনুভব করছি।’

সেমিফাইনালের আগে কোলের এই মন্তব্য দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে শেষ হাসি হাসে কারা — মেসির আর্জেন্টিনা, নাকি আত্মবিশ্বাসে ভরপুর ইংল্যান্ড।

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow