মেয়ের শ্বশুর বাড়ি যাওয়া হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের এক বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। নূর আয়েশা (৬৫) নামের এই বৃদ্ধা স্বজনদের সঙ্গে মেয়ের শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেওচিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরও পড়ুন ‘ধৈর্য হারিয়ে’ মুখোমুখি ছাত্রদল-শিবির, অস্থির শিক্ষাঙ্গন নিহত নূর আয়েশা সাতকানিয়া উপজেলার চর খাগরিয়া ইউনিয়নের বাসিন্দা এবং হাফেজ আহমদের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, নূর আয়েশা স্বজনদের সঙ্গে মেয়ের শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে কেওচিয়া এলাকায় পৌঁছালে ঈগল পরিবহনের একটি বাস তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং নূর আয়েশা গুরুতর আহত হন। আরও পড়ুন ইউনিয়নে ইউনিয়নে আবহাওয়া পূর্বাভাস বোর্ড, জানে না কৃষক স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

মেয়ের শ্বশুর বাড়ি যাওয়া হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের এক বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। নূর আয়েশা (৬৫) নামের এই বৃদ্ধা স্বজনদের সঙ্গে মেয়ের শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেওচিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর আয়েশা সাতকানিয়া উপজেলার চর খাগরিয়া ইউনিয়নের বাসিন্দা এবং হাফেজ আহমদের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, নূর আয়েশা স্বজনদের সঙ্গে মেয়ের শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে কেওচিয়া এলাকায় পৌঁছালে ঈগল পরিবহনের একটি বাস তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং নূর আয়েশা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এমআরএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow