মোনার্ক ইস্যুতে ডিএসইর রেগুলেটরি ব্যর্থতা, ব্যাখ্যা চাইলো বিএসইসি

পুঁজিবাজারে স্টক ব্রোকার ও স্টক ডিলার প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস লিমিটেডের নিবন্ধন সনদ নবায়নের সুপারিশে অনিয়মের অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে ফের ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে প্রতিষ্ঠানটির নিবন্ধন নবায়নের পক্ষে বা বিপক্ষে সুনির্দিষ্ট রেগুলেটরি সুপারিশ পাঁচ কার্যদিবসের মধ্যে কমিশনে জমা দিতে ডিএসইকে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০২২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এ তথ্য জানান। বিএসইসি জানিয়েছে, মোনার্ক হোল্ডিংস লিমিটেডের স্টক ব্রোকার ও স্টক ডিলার নিবন্ধন সনদ নবায়ন সংক্রান্ত ডিএসইর সুপারিশ পর্যালোচনা করে কমিশন দেখতে পায়, ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০’-এর বিধি ৮(৩) অনুযায়ী নির্ধারিত ফরম ‘ছ’-এ প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে পূরণ না করেই ডিএসই নিবন্ধন নবায়নের পক্ষে ইতিবাচক সুপারিশ পাঠিয়েছে। আরও পড়ুন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের দাপটে শেয়

মোনার্ক ইস্যুতে ডিএসইর রেগুলেটরি ব্যর্থতা, ব্যাখ্যা চাইলো বিএসইসি

পুঁজিবাজারে স্টক ব্রোকার ও স্টক ডিলার প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস লিমিটেডের নিবন্ধন সনদ নবায়নের সুপারিশে অনিয়মের অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে ফের ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

একই সঙ্গে প্রতিষ্ঠানটির নিবন্ধন নবায়নের পক্ষে বা বিপক্ষে সুনির্দিষ্ট রেগুলেটরি সুপারিশ পাঁচ কার্যদিবসের মধ্যে কমিশনে জমা দিতে ডিএসইকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০২২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এ তথ্য জানান।

বিএসইসি জানিয়েছে, মোনার্ক হোল্ডিংস লিমিটেডের স্টক ব্রোকার ও স্টক ডিলার নিবন্ধন সনদ নবায়ন সংক্রান্ত ডিএসইর সুপারিশ পর্যালোচনা করে কমিশন দেখতে পায়, ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০’-এর বিধি ৮(৩) অনুযায়ী নির্ধারিত ফরম ‘ছ’-এ প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে পূরণ না করেই ডিএসই নিবন্ধন নবায়নের পক্ষে ইতিবাচক সুপারিশ পাঠিয়েছে।

কমিশনের মতে, এ ধরনের সুপারিশ সংশ্লিষ্ট বিধিমালার পরিপন্থি এবং ডিএসইর নিয়ন্ত্রক দায়িত্ব পালনে স্পষ্ট ব্যর্থতার পরিচায়ক।

এর পরিপ্রেক্ষিতে বিএসইসি ডিএসইর কাছে ব্যাখ্যা তলব করলে সংস্থাটি ফরম ‘ছ’ পূরণ করে প্রয়োজনীয় তথ্য কমিশনে পাঠায়। তবে মোনার্ক হোল্ডিংসের নিবন্ধন সনদ নবায়নের পক্ষে বা বিপক্ষে কোনো সুনির্দিষ্ট রেগুলেটরি মতামত বা সুপারিশ দেয়নি।

এ অবস্থায় কমিশন সিদ্ধান্ত নিয়েছে, বিধিমালা অনুযায়ী কেন ডিএসই সুনির্দিষ্ট সুপারিশ দিতে ব্যর্থ হয়েছে, সে বিষয়ে তাদের কাছে আবারও ব্যাখ্যা চাওয়া হবে। একই সঙ্গে ব্যাখ্যা তলবের চিঠি পাওয়ার পাঁচ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় তথ্য, বিশ্লেষণ ও রেগুলেটরি মূল্যায়নসহ মোনার্ক হোল্ডিংস লিমিটেডের নিবন্ধন সনদ নবায়নের বিষয়ে একটি স্পষ্ট সুপারিশ কমিশনে পাঠাতে ডিএসইকে নির্দেশ দেওয়া হবে।

এমএএস/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow