মোহাম্মদপুর ও চকবাজার থানায় নতুন ওসি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর ও চকবাজার থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করে নতুন দুই কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (৯ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ বদলি করা হয়। মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ্ উদ্দিনকে ডিএমপির গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে, প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের পরিদর্শক মো. আব্দুল হালিমকে মোহাম্মদপুর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। চকবাজার থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুনকে ট্র‍্যান্সন্যাশনাল ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে আর গোয়েন্দা উত্তরা বিভাগের পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন ফারুককে চকবাজার থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। টিটি/এমকেআর

মোহাম্মদপুর ও চকবাজার থানায় নতুন ওসি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর ও চকবাজার থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করে নতুন দুই কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ বদলি করা হয়।

মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ্ উদ্দিনকে ডিএমপির গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে, প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের পরিদর্শক মো. আব্দুল হালিমকে মোহাম্মদপুর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

চকবাজার থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুনকে ট্র‍্যান্সন্যাশনাল ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে আর গোয়েন্দা উত্তরা বিভাগের পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন ফারুককে চকবাজার থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

টিটি/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow