মৌলভীবাজার সীমান্ত দিয়ে ১০ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে ১০ জন বাংলাদেশিকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে বিজিবি। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় কুলাউড়া থানায় বিজিবি ও স্বজনদের উপস্থিতিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে শুক্রবার উপজেলার মুরইছড়া সীমান্ত থেকে বিজিবি তাদেরকে আটক করে। আটকরা হলেন- নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা রাহুল তালুকদার (২৭), খালিয়াজুড়ী উপজেলার যোগীমারা গ্রামের যুবরাজ সরকার (৪২), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাঙাধর গ্রামের হাবুল দাস (৪৮), হাবুলের স্ত্রী সুমিত্রা দাস (৪৪), মেয়ে অনামিকা দাস (১৭) ও ভূমি দাস (৭), ছেলে হেমন্ত দাস (১৬), হামতপুর গ্রামের গোপাল দাস (২৭), সদর উপজেলার বক্তারগাঁও গ্রামের মো. আল আমিন (৩৫) ও আল আমিনের স্ত্রী ফাতেমা বেগম (১৯)। পুলিশ সূত্রে জানা গেছে, মুরইছড়া সীমান্তের চা বাগান এলাকায় গতকাল সকালের দিকে নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে বিজিবি ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের টহল দল তাদের আটক করে কুলাউড়া থানায় নিয়ে আসেন। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

মৌলভীবাজার সীমান্ত দিয়ে ১০ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে ১০ জন বাংলাদেশিকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় কুলাউড়া থানায় বিজিবি ও স্বজনদের উপস্থিতিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে শুক্রবার উপজেলার মুরইছড়া সীমান্ত থেকে বিজিবি তাদেরকে আটক করে।

আটকরা হলেন- নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা রাহুল তালুকদার (২৭), খালিয়াজুড়ী উপজেলার যোগীমারা গ্রামের যুবরাজ সরকার (৪২), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাঙাধর গ্রামের হাবুল দাস (৪৮), হাবুলের স্ত্রী সুমিত্রা দাস (৪৪), মেয়ে অনামিকা দাস (১৭) ও ভূমি দাস (৭), ছেলে হেমন্ত দাস (১৬), হামতপুর গ্রামের গোপাল দাস (২৭), সদর উপজেলার বক্তারগাঁও গ্রামের মো. আল আমিন (৩৫) ও আল আমিনের স্ত্রী ফাতেমা বেগম (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, মুরইছড়া সীমান্তের চা বাগান এলাকায় গতকাল সকালের দিকে নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে বিজিবি ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের টহল দল তাদের আটক করে কুলাউড়া থানায় নিয়ে আসেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকরা জানান, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি বিএসএফ তাদের আটক করে সীমান্ত দিয়ে ঠেলে পাঠায়। পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি তাদের পুলিশের কাছে হস্তান্তর করে। পরে শুক্রবার সন্ধ্যায় স্বজনদের উপস্থিতিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মাহিদুল ইসলাম/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow