যশোরে ষড়যন্ত্রমূলক মামলায় আটক সাংবাদিকদের মুক্তির দাবি জেইউজের

সারাদেশে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় আটক সাংবাদিকদের মুক্তির দাবি জানিয়েছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)। মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ এই দাবি জানান। শুক্রবার (১ মে) দুপুর ১২টায় প্রেস ক্লাব যশোর মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। জেইউজে সভাপতি সাজেদ রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহসভাপতি মনোতোষ বসু, সাবেক সভাপতি রিমন খান, সাবেক সাধারণ সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু, সহসভাপতি মনিরুজ্জামান মুনির, সাবেক সহসভাপতি আব্দুল ওয়াহাব মুকুল, সাংবাদিক নেতা আব্দুল কাদের, রাহুল রায় প্রমুখ। সভা পরিচালনা করেন জেইউজে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন। সভায় নেতৃবৃন্দ মহান মে দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বিভিন্ন স্থানে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিকদের আসামি করা হয়েছে। এসব মামলায় অনেক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। অনেকে এখনও আটক রয়েছেন। নেতৃবৃন্দ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি করেন। মিলন রহমান/এফএ/এএসএম

যশোরে ষড়যন্ত্রমূলক মামলায় আটক সাংবাদিকদের মুক্তির দাবি জেইউজের

সারাদেশে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় আটক সাংবাদিকদের মুক্তির দাবি জানিয়েছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)। মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ এই দাবি জানান।

শুক্রবার (১ মে) দুপুর ১২টায় প্রেস ক্লাব যশোর মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

জেইউজে সভাপতি সাজেদ রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহসভাপতি মনোতোষ বসু, সাবেক সভাপতি রিমন খান, সাবেক সাধারণ সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু, সহসভাপতি মনিরুজ্জামান মুনির, সাবেক সহসভাপতি আব্দুল ওয়াহাব মুকুল, সাংবাদিক নেতা আব্দুল কাদের, রাহুল রায় প্রমুখ। সভা পরিচালনা করেন জেইউজে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন।

সভায় নেতৃবৃন্দ মহান মে দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বিভিন্ন স্থানে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিকদের আসামি করা হয়েছে। এসব মামলায় অনেক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। অনেকে এখনও আটক রয়েছেন। নেতৃবৃন্দ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি করেন।

মিলন রহমান/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow