যশোরে সড়ক দুর্ঘটনায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত

যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী (৭৫) নিহত হয়েছেন। রবিবার দুপুরে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মাইকেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর বাড়ি উপজেলার শিকারপুর গ্রামে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী মোটরসাইকেল চালিয়ে মাইকেল গেট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে সজোরে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।ঘটনার খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় ঘাতক বাসটি আটক করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

যশোরে সড়ক দুর্ঘটনায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত

যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী (৭৫) নিহত হয়েছেন। রবিবার দুপুরে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মাইকেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর বাড়ি উপজেলার শিকারপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী মোটরসাইকেল চালিয়ে মাইকেল গেট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে সজোরে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

ঘটনার খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় ঘাতক বাসটি আটক করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow