যুক্তরাষ্ট্র ও ইরানের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা চীনের

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে উভয় পক্ষকে আবারও যুদ্ধে না ফেরার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে প্রণালির উপকূলীয় দেশগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার ওপর গুরুত্বারোপ করেছে বেইজিং। খবর আনাদোলু এজেন্সির।  মঙ্গলবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, উপসাগরীয় অঞ্চলে আবারও সামরিক সংঘাত শুরু হওয়ায় চীন গভীরভাবে উদ্বিগ্ন। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো আহ্বান বিবেচনায় নিয়ে যুদ্ধবিরতি বজায় রাখতে হবে এবং নতুন করে সংঘাত এড়াতে হবে। লিন জিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের উচিত সংঘাত যেন আরও বিস্তৃত না হয় এবং নিরীহ মানুষের প্রাণহানি ও দুর্ভোগ না বাড়ে, তা নিশ্চিত করা উচিত। তিনি বলেন, হরমুজ প্রণালির উপকূলীয় দেশগুলোর বৈধ অধিকার ও স্বার্থের প্রতি সম্মান প্রদর্শন এবং প্রণালিতে দ্রুত স্বাভাবিক ও নিরাপদ নৌ চলাচল পুনঃস্থাপনই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা। চীনের এই মন্তব্য

যুক্তরাষ্ট্র ও ইরানের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা চীনের
হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে উভয় পক্ষকে আবারও যুদ্ধে না ফেরার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে প্রণালির উপকূলীয় দেশগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার ওপর গুরুত্বারোপ করেছে বেইজিং। খবর আনাদোলু এজেন্সির।  মঙ্গলবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, উপসাগরীয় অঞ্চলে আবারও সামরিক সংঘাত শুরু হওয়ায় চীন গভীরভাবে উদ্বিগ্ন। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো আহ্বান বিবেচনায় নিয়ে যুদ্ধবিরতি বজায় রাখতে হবে এবং নতুন করে সংঘাত এড়াতে হবে। লিন জিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের উচিত সংঘাত যেন আরও বিস্তৃত না হয় এবং নিরীহ মানুষের প্রাণহানি ও দুর্ভোগ না বাড়ে, তা নিশ্চিত করা উচিত। তিনি বলেন, হরমুজ প্রণালির উপকূলীয় দেশগুলোর বৈধ অধিকার ও স্বার্থের প্রতি সম্মান প্রদর্শন এবং প্রণালিতে দ্রুত স্বাভাবিক ও নিরাপদ নৌ চলাচল পুনঃস্থাপনই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা। চীনের এই মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখেছে এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর জোর দিয়ে বেইজিং বলেছে, সংশ্লিষ্ট সব পক্ষের উচিত একই লক্ষ্য নিয়ে সংকটের গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ সমাধানে কাজ করা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow