যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দীর্ঘমেয়াদি বেসামরিক পারমাণবিক সহযোগিতার আইনি কাঠামো গড়ে তুলতে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব দুটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করেছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তর এ তথ্য জানিয়েছে। খবর শাফাক নিউজের। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইট এবং সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান ‘১২৩ এগ্রিমেন্ট’ নামে পরিচিত শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা চুক্তি এবং একটি দ্বিপক্ষীয় নিরাপত্তা ও তদারকি (সেফগার্ডস) চুক্তিতে সই করেন। মার্কিন জ্বালানি দপ্তরের ভাষ্য, এই চুক্তিগুলো কয়েক দশকব্যাপী বহু বিলিয়ন ডলারের বেসামরিক পারমাণবিক অংশীদারত্বের পথ খুলে দেবে এবং একই সঙ্গে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের আন্তর্জাতিক প্রচেষ্টাকেও সমর্থন করবে। চুক্তিগুলো এখন পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে পাঠানো হবে।  

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দীর্ঘমেয়াদি বেসামরিক পারমাণবিক সহযোগিতার আইনি কাঠামো গড়ে তুলতে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব দুটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করেছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তর এ তথ্য জানিয়েছে। খবর শাফাক নিউজের।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইট এবং সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান ‘১২৩ এগ্রিমেন্ট’ নামে পরিচিত শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা চুক্তি এবং একটি দ্বিপক্ষীয় নিরাপত্তা ও তদারকি (সেফগার্ডস) চুক্তিতে সই করেন।

মার্কিন জ্বালানি দপ্তরের ভাষ্য, এই চুক্তিগুলো কয়েক দশকব্যাপী বহু বিলিয়ন ডলারের বেসামরিক পারমাণবিক অংশীদারত্বের পথ খুলে দেবে এবং একই সঙ্গে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের আন্তর্জাতিক প্রচেষ্টাকেও সমর্থন করবে।

চুক্তিগুলো এখন পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে পাঠানো হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow