যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সম্পর্কে শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছে

বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। স্থানীয় সময় সোমবার (১৮ মে) ওয়াশিংটনে আটলান্টিক কাউন্সিলের সিনিয়র রিসার্চ ফেলো কুগেলম‍্যানের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী মার্কিন পররাষ্ট্র দপ্তরে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের এবং ‘ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট’ ও ‘আটলান্টিক কাউন্সিল’-এর শীর্ষস্থানীয় নেতাদের সাথে সাক্ষাৎ করেন। তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো’ (এসসিএ)-এর সহকারী সচিব এস. পল কাপুরেরর সঙ্গে সাক্ষাৎ করেন। অনুষ্ঠানের শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘নিরপেক্ষ সুষ্ঠু ও সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে। দীর্ঘ বছর পর বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনার দায়িত্বে পেয়েছে। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের বিদেশ নীতিসহ সরকারের কার্যক্রম তুলে ধরেন শামা ওবায়েদ। তিনি বলেন, ‘বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের স

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সম্পর্কে শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছে

বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

স্থানীয় সময় সোমবার (১৮ মে) ওয়াশিংটনে আটলান্টিক কাউন্সিলের সিনিয়র রিসার্চ ফেলো কুগেলম‍্যানের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী মার্কিন পররাষ্ট্র দপ্তরে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের এবং ‘ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট’ ও ‘আটলান্টিক কাউন্সিল’-এর শীর্ষস্থানীয় নেতাদের সাথে সাক্ষাৎ করেন।

তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো’ (এসসিএ)-এর সহকারী সচিব এস. পল কাপুরেরর সঙ্গে সাক্ষাৎ করেন।

অনুষ্ঠানের শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘নিরপেক্ষ সুষ্ঠু ও সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে। দীর্ঘ বছর পর বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনার দায়িত্বে পেয়েছে।

জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের বিদেশ নীতিসহ সরকারের কার্যক্রম তুলে ধরেন শামা ওবায়েদ।

তিনি বলেন, ‘বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছে। পারস্পরিক ব‍্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সর্বক্ষেত্রে সম্পর্ক ক্রমশ জোরদার হচ্ছে।’

‘সবার আগে বাংলাদেশ’ বলতে আসলে আপনারা কী বোঝাচ্ছেন, এই প্রশ্নের উত্তরে শামা ওবায়েদ বলেন, ‘বিএনপি সরকার তথা প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ পরিচালনার নীতি খুব পরিষ্কার। যে কোনো কিছুতে প্রথমে এবং সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বাংলাদেশ, বাংলাদেশের মানুষের স্বার্থ। বাংলাদেশের মানুষের কাছে এমন প্রতিশ্রুতি দিয়ে বিএনপি বিজয়ী হয়েছে। এই অবস্থান থেকে বিএনপি সরকার কখনও সরে যাবে না।’

আইএইচআর/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow